
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।

প্রত্যক্ষ তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক লক্ষ্য করে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। অন্য দুটি অবিস্ফোরিত অবস্থায় সড়কে পড়ে থাকে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে পুলিশ কর্মকর্তারা অবিস্ফোরিত ককটেল দুটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করেন।
এ ঘটনায় জড়িতদের পরিচয় শনাক্ত এবং তাদের গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামলাকারীদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
মন্তব্য করুন