skynews
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানের তুরস্ক, জাপান ও সৌদি আরব সফর নিয়ে আলোচনা

তারেক রহমানের তুরস্ক, জাপান ও সৌদি আরব সফর নিয়ে আলোচনা

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য তিন দেশ সফর নিয়ে ঢাকায় আলোচনা চলছে। আগামী অক্টোবর ও নভেম্বরে তাঁর তুরস্ক, জাপান ও সৌদি আরব সফরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তারেক রহমানের তুরস্ক, জাপান ও সৌদি আরব সফর নিয়ে আলোচনা

জাপান ও সৌদি আরবের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে দেওয়া পৃথক দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ এবং তুরস্কে অনুষ্ঠেয় কপ-৩১ সম্মেলনকে ঘিরে এসব সফরের বিষয়ে আলোচনা চলছে। আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গত ২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠক হয়। বৈঠকে কপ-৩১ সম্মেলন নিয়ে আলোচনা হয়। এ সময় সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়টিও আলোচনায় আসে।

অক্টোবরের শেষ দিকে জাপান সফরের সম্ভাবনা

ঢাকার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আগ্রহের কথা জানিয়ে জাপান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরকারি সফরের আমন্ত্রণ জানিয়েছে। পারস্পরিক সুবিধাজনক সময়ে এ সফর আয়োজনের বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।

প্রাথমিক আলোচনার ভিত্তিতে একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী অক্টোবরের শেষ সপ্তাহে জাপান সফরে যেতে পারেন। তবে সফরের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

সৌদি আরবের আমন্ত্রণ

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

গত মাসে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সময় সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ তাঁর কাছে সৌদি যুবরাজের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

আমন্ত্রণপত্রে সৌদি যুবরাজ দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সৌদি আরব ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে তাঁর দেশের আগ্রহের কথা উল্লেখ করেন। এর মাধ্যমে দুই দেশ ও তাদের ভ্রাতৃপ্রতিম জনগণের আকাঙ্ক্ষা পূরণের কথাও বলা হয়েছে।

See also  রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিন আগামীকাল

দুই পক্ষ পারস্পরিক সুবিধাজনক সময় নির্ধারণ করতে পারলে আগামী নভেম্বরে প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ভারত সফর নিয়েও আলোচনা

এদিকে ভারতের কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী নভেম্বর অথবা ডিসেম্বরের শুরুতে ভারত সফর করতে পারেন। এ সফরকে কেন্দ্র করে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ‘অনুকূল পরিবেশ’ তৈরির বিষয়েও ঢাকা গুরুত্ব দিচ্ছে বলে জানা গেছে।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গত মাসে বলেছিলেন, শীর্ষ পর্যায়ের বৈঠক ও যোগাযোগের মাধ্যমে দুই দেশের যেকোনো সমস্যা সমাধান করা সম্ভব। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ‘খুব শিগগিরই হওয়া উচিত’ বলে মন্তব্য করেন এবং এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

তাঁর বক্তব্য অনুযায়ী, দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকের মাধ্যমেই বিদ্যমান সমস্যাগুলোর সমাধানের পথ বের করা সম্ভব এবং তিনি এ বিষয়ে আশাবাদী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যাডেট এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত ২ হাজার

১

বরগুনায় ৪ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি; পালালেন জামাই

২

ধানমন্ডিতে ১৪ তলা ভবনের বাসায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

৩

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাপান সফরের অভিজ্ঞতা তুলে ধরলেন তারেক রহমান

৪

সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিল পাচার: ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন

৫

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৯৫১ সামরিক অভিযান, ৩৩২ হুথি যোদ্ধা হতাহত হওয়ার দাবি

৬

গাজীপুরে নিরাপত্তা জোরদার, মাঠে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

৭

সৌদি আরবে ৩৮০ লিটার জমজমের পানি পাচারের চেষ্টা, জরিমানা ৩ হাজার ৮০০ রিয়াল

৮

বাংলাদেশ সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৯

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

১০

বহিরাগতদের আশ্রয় না দিতে বাড়ির মালিকদের সতর্ক করল কালিয়াকৈর প্রশাসন

১১

আজ জেলহত্যা দিবস: জাতীয় চার নেতার অবদান রাজনৈতিক প্রভাবমুক্তভাবে মূল্যায়নের দাবি

১২

মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছে এক দল, জুলাইয়ের চেতনা নিয়ে করছে আরেক দল: ধর্মমন্ত্রী

১৩

গাজীপুরে শ্রমিক আন্দোলনে অগ্নিসংযোগ-ভাঙচুর, তিন মামলায় আসামি প্রায় ৪ হাজার

১৪

সুন্দরগঞ্জে মালবোঝাই ট্রাকের ধাক্কায় দুই পানশ্রমিক নিহত

১৫

নরুন্দি স্টেশনে পরিত্যক্ত লাইনে জামালপুর এক্সপ্রেস, চালকের সতর্কতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

১৬

এলপিজির দাম বাড়ল, ১২ কেজি সিলিন্ডারে অতিরিক্ত ২২৩ টাকা

১৭

বিভিন্ন মহলের শোক প্রকাশ বগুড়ার সিনিয়র সাংবাদিক কালামের ইন্তেকাল

১৮

বগুড়ায় চারমাথা থেকে কামাড়গাড়ী রেলঘুমটি পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণে অংশীজনদের মতবিনিময় সভা

১৯

ভারত থেকে আমদানি করা চালে ক্যানসার সৃষ্টিকারী আফলাটক্সিন, বিতরণ বন্ধ ১৩৫ টন

২০