skynews
২৯ অগাস্ট ২০২৬, ১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মক্কা জোটে যুক্ত হলেই কি যুদ্ধে নামতে হবে?

মক্কা জোটে যুক্ত হলেই কি যুদ্ধে নামতে হবে?

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনার পর থেকেই একটি প্রশ্ন সামনে এসেছে-এই জোটের কোনো সদস্যদেশ আক্রান্ত হলে অন্য সদস্যদেরও কি বাধ্যতামূলকভাবে যুদ্ধে জড়াতে হবে?

মক্কা জোটে যুক্ত হলেই কি যুদ্ধে নামতে হবে?

চুক্তিতে কোনো সদস্যদেশ আক্রান্ত হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে। এ কারণে চুক্তিতে যুক্ত হওয়ার পর আক্রান্ত কোনো দেশের পক্ষে সামরিকভাবে যুদ্ধে অংশ নেওয়ার বাধ্যবাধকতা তৈরি হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে চুক্তিতে নির্দিষ্টসংখ্যক সেনা, অস্ত্র বা যুদ্ধবিমান পাঠানোর মতো কোনো বিষয় নির্ধারিত আছে-বিষয়টি এমন নয়।

এ ক্ষেত্রে দুটি উদাহরণ সামনে এসেছে।

প্রথমত, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে একই ধরনের একটি প্রতিরক্ষা চুক্তি রয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে ওই চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তীতে সৌদি আরব ইরানের হামলার মুখে পড়লেও পাকিস্তানকে সৌদি আরবের পক্ষে যুদ্ধে অংশ নিতে হয়নি।

দ্বিতীয় উদাহরণ বাংলাদেশকে ঘিরে। গত জুলাইয়ে সৌদি আরবের উদ্যোগে গঠিত একটি সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হয় বাংলাদেশ। বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষাই ওই জোটের অন্যতম উদ্দেশ্য। কিন্তু বাব আল-মান্দেবে হুতিদের হামলার ঘটনা ঘটলেও বাংলাদেশকে সেখানে যুদ্ধে অংশ নিতে বা সেনা পাঠাতে হয়নি।

প্রতিরক্ষামূলক চুক্তি, বলছেন বিশেষজ্ঞ

মক্কা জোটের বিষয়ে তুরস্কের সমরবিশারদ ও হাসান কালিয়ানকু বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক মুরাত আসলান বলেন, মক্কা প্যাক্ট মূলত একটি আত্মরক্ষামূলক চুক্তি। তাই এই জোটে যুক্ত হলেই যে কোনো যুদ্ধে সরাসরি অংশ নিতে হবে, বিষয়টি তেমন নয়।

তার ভাষায়, মক্কা প্যাক্টকে শুধু সামরিক দৃষ্টিকোণ থেকে দেখলে বিষয়টি ভুলভাবে বোঝা হবে। এটি কোনো আক্রমণাত্মক জোট নয়, বরং প্রতিরক্ষামূলক ব্যবস্থা। এই জোটের নির্দিষ্ট কোনো শত্রু দেশও নেই।

অধ্যাপক মুরাত আসলান বলেন, জোটটির প্রাথমিক লক্ষ্য হচ্ছে সদস্য দেশগুলোর মধ্যে যুদ্ধ না হওয়া এবং একই সঙ্গে প্রত্যেক দেশের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো।

See also  আন্দোলন হলে উন্নয়ন ব্যাহত হবে, বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন: এ্যানি

এখনই ন্যাটোর সঙ্গে তুলনা নয়

মক্কা প্যাক্টকে এ পর্যায়ে ন্যাটোর মতো জোট হিসেবেও বিবেচনা করা ঠিক হবে না বলে মনে করেন মুরাত আসলান। তার মতে, ন্যাটোর মতো কোনো কমান্ড কাঠামো বা নিজস্ব সেনাবাহিনী মক্কা জোটে নেই।

তিনি সৌদি আরব ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তির উদাহরণও তুলে ধরেন। তার মতে, সৌদি আরব ইরানের হামলার শিকার হলেও ওই চুক্তির কারণে পাকিস্তানকে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে হয়নি। তবে মক্কা জোটের চুক্তিতে ঠিক কী কী শর্ত রয়েছে, তার সবকিছু এখনো বিস্তারিতভাবে জানা যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

বড় জোট হলে বাড়বে প্রতিরোধক্ষমতা

মুরাত আসলানের মতে, ভবিষ্যতে যদি এই উদ্যোগ একটি বৃহত্তর জোটে পরিণত হয় এবং সদস্য দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা ও গোয়েন্দা সহযোগিতা বাড়ে, তাহলে তা সম্ভাব্য হামলাকারীদের জন্য একটি নিরুৎসাহিতকারী শক্তি হিসেবে কাজ করতে পারে।

অর্থাৎ, মক্কা জোটে কোনো দেশ যুক্ত হলেই তাকে নির্দিষ্টসংখ্যক সেনা বা অস্ত্র নিয়ে অন্য দেশের যুদ্ধে সরাসরি অংশ নিতে হবে-এমন বাধ্যবাধকতা এখনই ধরে নেওয়ার সুযোগ নেই। বরং চুক্তিটির মূল লক্ষ্য সদস্য দেশগুলোর পারস্পরিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় ৪ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি; পালালেন জামাই

১

ধানমন্ডিতে ১৪ তলা ভবনের বাসায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

২

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাপান সফরের অভিজ্ঞতা তুলে ধরলেন তারেক রহমান

৩

সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিল পাচার: ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন

৪

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৯৫১ সামরিক অভিযান, ৩৩২ হুথি যোদ্ধা হতাহত হওয়ার দাবি

৫

গাজীপুরে নিরাপত্তা জোরদার, মাঠে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

৬

সৌদি আরবে ৩৮০ লিটার জমজমের পানি পাচারের চেষ্টা, জরিমানা ৩ হাজার ৮০০ রিয়াল

৭

বাংলাদেশ সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৮

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

৯

বহিরাগতদের আশ্রয় না দিতে বাড়ির মালিকদের সতর্ক করল কালিয়াকৈর প্রশাসন

১০

আজ জেলহত্যা দিবস: জাতীয় চার নেতার অবদান রাজনৈতিক প্রভাবমুক্তভাবে মূল্যায়নের দাবি

১১

মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছে এক দল, জুলাইয়ের চেতনা নিয়ে করছে আরেক দল: ধর্মমন্ত্রী

১২

গাজীপুরে শ্রমিক আন্দোলনে অগ্নিসংযোগ-ভাঙচুর, তিন মামলায় আসামি প্রায় ৪ হাজার

১৩

সুন্দরগঞ্জে মালবোঝাই ট্রাকের ধাক্কায় দুই পানশ্রমিক নিহত

১৪

নরুন্দি স্টেশনে পরিত্যক্ত লাইনে জামালপুর এক্সপ্রেস, চালকের সতর্কতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

১৫

এলপিজির দাম বাড়ল, ১২ কেজি সিলিন্ডারে অতিরিক্ত ২২৩ টাকা

১৬

বিভিন্ন মহলের শোক প্রকাশ বগুড়ার সিনিয়র সাংবাদিক কালামের ইন্তেকাল

১৭

বগুড়ায় চারমাথা থেকে কামাড়গাড়ী রেলঘুমটি পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণে অংশীজনদের মতবিনিময় সভা

১৮

ভারত থেকে আমদানি করা চালে ক্যানসার সৃষ্টিকারী আফলাটক্সিন, বিতরণ বন্ধ ১৩৫ টন

১৯

নারায়ণগঞ্জে লিংক রোড অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

২০