skynews
২ নভেম্বর ২০২৬, ৪:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিভিন্ন মহলের শোক প্রকাশ বগুড়ার সিনিয়র সাংবাদিক কালামের ইন্তেকাল

বিভিন্ন মহলের শোক প্রকাশ বগুড়ার সিনিয়র সাংবাদিক কালামের ইন্তেকাল

দৈনিক নয়া দিগন্তের বগুড়া অফিস ইনচার্জ, বগুড়া প্রেসক্লাবের একাধিকবার নির্বাচিত সাবেক কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ (৫২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিভিন্ন মহলের শোক প্রকাশ
বগুড়ার সিনিয়র সাংবাদিক কালামের ইন্তেকাল

রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বুকে ব্যথা অনুভব করলে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তানসহ অগনিত গুনগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জানাযা শেষে বগুড়ার ঐতিহ্যবাহী ভাই পাগলার মাযার গোরস্থানে তাকে দাফন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর শাখার আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল জানাযায় ইমামতি করেন। জানাযায় উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারন সম্পাদক কালাম আজাদ, বগুড়া মহানগর জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হাকিম সরকার, প্রচার সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের, বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি আলহাজ্ব তোফাজ্জল হোসেন, খতীব মুফতি মনোয়ার হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, দৈনিক উত্তর কোণ সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাবেক সাধারন সম্পাদক এফ শাহজাহান ও মমিনুর রশীদ সাইনসহ বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ।

See also  হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ১৫৭

সাংবাদিক আবুল কালাম আজাদের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। সোমবার ভোর থেকেই তার দীর্ঘদিনের সহকর্মীরা মরহুমের বাসায় ছুটে যান। তারা মরহুমের বাস ভবনে উপস্থিত হয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার আমির আবিদুর রহমান সোহেল ও সেক্রেটারি আ.স.ম আব্দুল মালেক মরহুমের বাসায় উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

আবুল কালাম আজাদ দৈনিক নয়া দিগন্তের পাশাপাশি বার্তা সংস্থা ইউএনবি’র জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। বগুড়া থেকে প্রকাশিত দৈনিক সাতমাথায় সাংবাদিকতার হাতে খড়ি আবুল কালাম আজাদের। দৈনিক আজ ও আগামীকাল এবং দৈনিক উত্তর কোণ পত্রিকাতেও কাজ করেছেন। তিনি দীর্ঘদিন দৈনিক সংগ্রামের বগুড়া জেলা প্রতিনিধি ছিলেন। এছাড়াও বাংলাদেশ টেলিভিশনের বগুড়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সিনিয়র সদস্য ছিলেন। সাংবাদিক আবুল কালাম আজাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আকন্দ, সাধারণ সম্পাদক মেহেরু সুজন, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল, সাধারণ সম্পাদক এই আলিম, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম, বগুড়া টেলিভিশন ভিডিও জার্নালিস্ট এসোয়েসিয়েশনের সভাপতি আজিজুল হাকিম রুমন ও সাধারন সম্পাদক এমদাদুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার আমির আবিদুর রহমান সোহেল, সেক্রেটারি আ,স,ম আব্দুল মালেক, বগুড়া জেলা শাখার আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার, সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভিন্ন মহলের শোক প্রকাশ বগুড়ার সিনিয়র সাংবাদিক কালামের ইন্তেকাল

১

বগুড়ায় চারমাথা থেকে কামাড়গাড়ী রেলঘুমটি পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণে অংশীজনদের মতবিনিময় সভা

২

ভারত থেকে আমদানি করা চালে ক্যানসার সৃষ্টিকারী আফলাটক্সিন, বিতরণ বন্ধ ১৩৫ টন

৩

নারায়ণগঞ্জে লিংক রোড অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

৪

শ্রমিক অসন্তোষ নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পোশাকশিল্প মালিকদের বৈঠক

৫

সিপিএসসি বগুড়া, এসআরবি-১২ এর অভিযানে ধর্ষন মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামী মোঃ নাইফ হাসান (২৭) গ্রেফতার

৬

বগুড়ায় ট্যাপেন্টাডল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

৭

সেভেন সিস্টার্সে বিদ্যুৎ নিতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের অনুমতি চায় ভারত

৮

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত নারী আসনে নির্বাচিত এলিজা জামান

৯

পোশাক কারখানায় উৎপাদন চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

গভর্নিং বডির সভাপতি হতে স্নাতকোত্তর নয়, স্নাতক ডিগ্রিই যথেষ্ট

১১

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

১২

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি ১১ দলীয় ঐক্যের

১৩

ঢাকার মেট্রোরেলের ১০০ কোটি ডলারের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১৪

ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশের পর গ্রেপ্তার, জামিন পেলেন সেই নারী

১৫

ইউপি নির্বাচন সামনে রেখে ইসির ক্ষমতা বৃদ্ধি, সিসি ক্যামেরায় নজরদারিসহ নানা উদ্যোগ

১৬

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর

১৭

ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিতেই এমপিকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, উত্তেজনা

১৮

নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি: সিইসি

১৯

১৮ দিন ধরে বন্ধ রিয়াদ-দাম্মামের ফ্লাইট, এয়ারলাইন্সের ক্ষতি ১০০ কোটি টাকা

২০