skynews
৭ জুলাই ২০২৬, ২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএমডিসির নিবন্ধনের দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের মানববন্ধন

বিএমডিসির নিবন্ধনের দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের মানববন্ধন

বাংলাদেশ ডেন্টাল পরিষদের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে বগুড়া জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধন প্রদান এবং তাদের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।

বিএমডিসির নিবন্ধনের দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের মানববন্ধন

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের দন্তস্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সহজলভ্য, মানসম্মত ও সাশ্রয়ী দন্তস্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রশিক্ষিত ডেন্টাল ডিপ্লোমাধারীদের যথাযথভাবে কাজে লাগানোর কোনো বিকল্প নেই। দীর্ঘদিন ধরে সরকারি প্রতিষ্ঠানে শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠলেও লপেশাগত নিবন্ধনের অভাব এবং পর্যাপ্ত কর্মসংস্থানের সংকটের কারণে তাদের জ্ঞান, দক্ষতা ও সক্ষমতার লপূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত হচ্ছে না।

বাংলাদেশ ডেন্টাল পরিষদের নেতৃবৃন্দ বলেন, ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধন নিশ্চিত করা হলে একদিকে রাষ্ট্রের বিদ্যমান দক্ষ জনশক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে, অন্যদিকে হাজার হাজার শিক্ষিত তরুণ-তরুণীর জন্য কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে দেশের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মানুষ সহজলভ্য ও সাশ্রয়ী দন্তস্বাস্থ্যসেবা লাভ করবে এবং সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর বিদ্যমান চাপও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

নেতৃবৃন্দ আরও বলেন, ডেন্টাল ডিপ্লোমাধারীদের ন্যায্য পেশাগত অধিকার নিশ্চিত করা কেবল একটি পেশাজীবী গোষ্ঠীর দাবি নয়; এটি দেশের জনস্বাস্থ্যব্যবস্থাকে আরও কার্যকর, জনবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক করার একটি সময়োপযোগী পদক্ষেপ। তাই বিষয়টি জনস্বার্থের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

বাংলাদেশ ডেন্টাল পরিষদ দৃঢ়ভাবে োবিশ্বাস করে, সরকারের আন্তরিক ও ইতিবাচক উদ্যোগের মাধ্যমে ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধন ও কর্মসংস্থানের দীর্ঘদিনের এ যৌক্তিক দাবি বাস্তবায়িত হবে। সংগঠনটি ভবিষ্যতেও শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও আইনসম্মত উপায়ে ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখবে।
মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠন এর সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক, রিপন বিশ্বাস তন্ময়, যুগ্ম সাধারণ সম্পাদক, মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রিয়াদ আল মাহমুদ, সহ-সাংগঠনিক এমদাদুল হক নাহিদ, অর্থ সম্পাদক রুবেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সুমনসহ বিভাগের পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
See also  সার সংকটে ডিলারের গুদাম ভেঙে ১৯৭ বস্তা ইউরিয়া নিয়ে গেলেন কৃষকরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

১০

ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য: দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

১১

সাতকানিয়ায় যুবক হ*ত্যা: বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

১২

চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান

১৩

বিদ্যুৎ-জ্বালানি ও শেখ হাসিনাকে ঘিরে ভারতের ষড়যন্ত্র চলছে: রিজভী

১৪

আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের

১৫

মেট্রোরেলের বৈদ্যুতিক তারে কাপড়, ৩৯ মিনিট বন্ধ ছিল ট্রেন

১৬

চট্টগ্রাম-কক্সবাজারে বিদেশিদের সাইবার অপরাধ, বাংলাদেশ কি নতুন ঘাঁটি?

১৭

স্থানীয় সরকার আইনে এককভাবে নির্বাচনের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট মহানগর বিএনপির

১৯

মৃ*ত্যু*দণ্ডের পাশাপাশি কাদেরসহ ৫ আসামির সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

২০