skynews
২৭ অগাস্ট ২০২৬, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরে শ্রমিক নেতার গ্রেপ্তার ঘিরে সংঘর্ষ, অগ্নিসংযোগ- আহত ১৫

দিনাজপুরে শ্রমিক নেতার গ্রেপ্তার ঘিরে সংঘর্ষ, অগ্নিসংযোগ- আহত ১৫

দিনাজপুরে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা শেখ বাদশাকে গ্রেপ্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে দুটি বাস ও এক সংবাদকর্মীর মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে কয়েকটি বাস। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

দিনাজপুরে শ্রমিক নেতার গ্রেপ্তার ঘিরে সংঘর্ষ, অগ্নিসংযোগ- আহত ১৫

বুধবার (২৬ আগস্ট) রাতে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে ছাড়িয়ে নিতে শ্রমিকরা থানায় গেলেও কোনো সমাধান হয়নি।

এর প্রতিবাদে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৭টা থেকে দিনাজপুর শহরের সঙ্গে অভ্যন্তরীণ ও আন্তঃজেলা সড়কের বিভিন্ন পয়েন্টে বাস আড়াআড়ি রেখে অবরোধ শুরু করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে দিনাজপুরের সঙ্গে বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়।

সকাল পৌনে ১১টার দিকে কোতোয়ালি থানার ভেতরে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ ঘটনায় পাঁচ থেকে সাতজন শ্রমিক আহত হন।

এরপর বিকেল সোয়া ৩টার দিকে কোতোয়ালি থানার সামনে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুটি বাস ও এক সংবাদকর্মীর মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। থানার সামনে থাকা কয়েকটি বাসও ভাঙচুর করা হয়। পরে পুলিশ গ্রেপ্তার শেখ বাদশাকে আদালতে নিয়ে যায়।

এদিকে সড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ দিনাজপুরের সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন সড়কে ট্রাকসহ অন্যান্য যানবাহনও আটকা পড়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা।

পুলিশের ভাষ্য, শেখ বাদশার বিরুদ্ধে আগে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তবে শেখ বাদশার স্ত্রী ও তার সমর্থকদের দাবি, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ায় তাকে নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রাখতে প্রতিপক্ষের প্ররোচনায় একটি ভুয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Facebook Comments Box
See also  ব্রাহ্মণবাড়িয়ায় টিস্যু না দেয়ায় সংঘর্ষ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

১০

ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য: দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

১১

সাতকানিয়ায় যুবক হ*ত্যা: বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

১২

চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান

১৩

বিদ্যুৎ-জ্বালানি ও শেখ হাসিনাকে ঘিরে ভারতের ষড়যন্ত্র চলছে: রিজভী

১৪

আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের

১৫

মেট্রোরেলের বৈদ্যুতিক তারে কাপড়, ৩৯ মিনিট বন্ধ ছিল ট্রেন

১৬

চট্টগ্রাম-কক্সবাজারে বিদেশিদের সাইবার অপরাধ, বাংলাদেশ কি নতুন ঘাঁটি?

১৭

স্থানীয় সরকার আইনে এককভাবে নির্বাচনের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট মহানগর বিএনপির

১৯

মৃ*ত্যু*দণ্ডের পাশাপাশি কাদেরসহ ৫ আসামির সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

২০