skynews
২০ অক্টোবর ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাটখিলে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা, সংশোধন করলেন ডিজিএম

চাটখিলে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা, সংশোধন করলেন ডিজিএম

নোয়াখালীর চাটখিলে স্বাভাবিক বিদ্যুৎ ব্যবহার করেও এক গ্রাহকের অক্টোবর মাসের বিল এসেছে ১ লাখ ১০ হাজার ৪৯৬ টাকা। অস্বাভাবিক এ বিল দেখে হতবাক হয়ে পড়েন গ্রাহক ও তাঁর পরিবারের সদস্যরা। পরে মিটার যাচাই করে প্রকৃত বিল নির্ধারণ করেন পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম)। এ ঘটনায় ভুল বিল প্রস্তুতকারী কর্মকর্তা মমতাজ বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চাটখিলে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা, সংশোধন করলেন ডিজিএম

সোমবার (১৯ অক্টোবর) বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

ভুক্তভোগী গ্রাহক শহিদুল ইসলাম রনি চাটখিল উপজেলার ৪ নম্বর বদলকোট ইউনিয়নের হরিকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।

শহিদুল ইসলাম রনি জানান, দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসজীবন কাটানোর পর প্রায় দুই বছর আগে তিনি দেশে ফেরেন। বর্তমানে নিজ গ্রামে ছোট একটি ব্যবসা পরিচালনা করছেন। তাঁর ব্যবহৃত বিদ্যুৎ মিটারটি দাদা আবু তাহেরের নামে নিবন্ধিত।

তিনি বলেন, তাঁর ঘরে দুটি সিলিং ফ্যান, একটি ফ্রিজ, পাঁচটি লাইট ও একটি আইপিএস রয়েছে। গত সেপ্টেম্বর মাসে বিদ্যুৎ বিল এসেছিল ১ হাজার ৮৬০ টাকা। সাধারণত প্রতি মাসে তাঁর বিল ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ টাকার মধ্যে থাকে। কিন্তু অক্টোবর মাসে হঠাৎ ১ লাখ ১০ হাজার ৪৯৬ টাকার বিল আসায় তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের অবহেলায় গ্রাহকদের এমন হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন রনি। এ ধরনের ঘটনা এড়াতে তদারকি বাড়ানোর জন্য তিনি ডিজিএমের প্রতি অনুরোধ জানিয়েছেন।

এদিকে খবর পেয়ে সোমবার রাত ১০টার দিকে গ্রাহকের বাড়িতে যান চাটখিল পল্লী বিদ্যুতের ডিজিএম জুনায়েদুর রহমান। মিটার যাচাই শেষে তিনি প্রকৃত বিল ১ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেন।

ভুল বিলের ঘটনায় দুঃখ প্রকাশ করে উপস্থিত লোকজনের কাছে ক্ষমা চান ডিজিএম। তিনি জানান, ভুলবশত অতিরিক্ত বিল তৈরি হয়েছিল। ভবিষ্যতে এ ধরনের ভুল যেন আর না ঘটে, সে বিষয়েও তিনি আশ্বাস দেন।

See also  বাংলাদেশে ভারত থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে আশ্রয় দেওয়া হবে না

ডিজিএম আরও জানান, ভুল বিল প্রস্তুতের ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তা মমতাজ বেগমকে মঙ্গলবার সকালে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় ৪ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি; পালালেন জামাই

১

ধানমন্ডিতে ১৪ তলা ভবনের বাসায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

২

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাপান সফরের অভিজ্ঞতা তুলে ধরলেন তারেক রহমান

৩

সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিল পাচার: ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন

৪

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৯৫১ সামরিক অভিযান, ৩৩২ হুথি যোদ্ধা হতাহত হওয়ার দাবি

৫

গাজীপুরে নিরাপত্তা জোরদার, মাঠে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

৬

সৌদি আরবে ৩৮০ লিটার জমজমের পানি পাচারের চেষ্টা, জরিমানা ৩ হাজার ৮০০ রিয়াল

৭

বাংলাদেশ সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৮

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

৯

বহিরাগতদের আশ্রয় না দিতে বাড়ির মালিকদের সতর্ক করল কালিয়াকৈর প্রশাসন

১০

আজ জেলহত্যা দিবস: জাতীয় চার নেতার অবদান রাজনৈতিক প্রভাবমুক্তভাবে মূল্যায়নের দাবি

১১

মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছে এক দল, জুলাইয়ের চেতনা নিয়ে করছে আরেক দল: ধর্মমন্ত্রী

১২

গাজীপুরে শ্রমিক আন্দোলনে অগ্নিসংযোগ-ভাঙচুর, তিন মামলায় আসামি প্রায় ৪ হাজার

১৩

সুন্দরগঞ্জে মালবোঝাই ট্রাকের ধাক্কায় দুই পানশ্রমিক নিহত

১৪

নরুন্দি স্টেশনে পরিত্যক্ত লাইনে জামালপুর এক্সপ্রেস, চালকের সতর্কতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

১৫

এলপিজির দাম বাড়ল, ১২ কেজি সিলিন্ডারে অতিরিক্ত ২২৩ টাকা

১৬

বিভিন্ন মহলের শোক প্রকাশ বগুড়ার সিনিয়র সাংবাদিক কালামের ইন্তেকাল

১৭

বগুড়ায় চারমাথা থেকে কামাড়গাড়ী রেলঘুমটি পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণে অংশীজনদের মতবিনিময় সভা

১৮

ভারত থেকে আমদানি করা চালে ক্যানসার সৃষ্টিকারী আফলাটক্সিন, বিতরণ বন্ধ ১৩৫ টন

১৯

নারায়ণগঞ্জে লিংক রোড অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

২০