skynews
৪ অগাস্ট ২০২৬, ৮:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদমদীঘি উপজেলা সমাজসেবা কার্যালয়ের ওয়েবসাইটে এখনো বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি

আদমদীঘি উপজেলা সমাজসেবা কার্যালয়ের ওয়েবসাইটে এখনো বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি উপজেলা সমাজসেবা কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে এখনো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শিত হচ্ছে বলে দেখা গেছে। পরিবর্তিত সরকারি নির্দেশনা অনুযায়ী ওয়েবসাইটের বিষয়বস্তু হালনাগাদ করা প্রয়োজন হলেও সেটি এখনও করা হয়নি। মঙ্গলবার (৪ আগস্ট) বিকাল সাড়ে ৫টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সাইডে ছবিটি দেখা যায়। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। এরই মধ্যে কেউ কেউ সেটি স্কিনসট দিয়ে স্যোসাল মিডিয়ায় (ফেসবুক) আপলোডও করেছেন।

আদমদীঘি উপজেলা সমাজসেবা কার্যালয়ের ওয়েবসাইটে এখনো বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি

ওয়েবসাইটে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল-আমিন তাঁর নির্ধারিত আসনে বসে আছেন। তাঁর ডানপাশে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য মহসীন আলীসহ বেশ কয়েকজন যুবক হাতে হাতে টাকা নিয়ে দাঁড়িয়ে আছেন। ছবিটির পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রতিকৃতি দৃশ্যমান।

স্থানীয়রা বলছেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলেও দেশের বিভিন্ন সরকারি দপ্তরের ওয়েবসাইটে এখনো তার এবং শেখ মুজিবুর রহমানের ছবি দেখা যাচ্ছে। সরকার পরিবর্তনের পরও কেন সংশ্লিষ্ট দপ্তর তাদের ওয়েবসাইট হালনাগাদ করেনি?

উপজেলার সান্তাহার শহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ বলেন, দীর্ঘ সময় ধরে পুরোনো ছবি বা তথ্য প্রদর্শিত হলে তা প্রশাসনিক অবহেলার ইঙ্গিত বহন করে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

জানতে চাইলে উপজেলা সমাজসেবা কর্মকর্তার আল-আমিন বলেন, ‘অফিস সহকারি না থাকায় ওয়েব সাইডটি আপডেট করা হয়নি। আমি ওইসব কাজে সময় দিতে পারিনা এজন্য বিষয়টি চোখে পড়ে নি। প্রয়োজন হলে এখনই আমি নিজেই ছবিটি সরিয়ে নিচ্ছি।’
তিনি আওয়ামী লীগের দলীয় লোক কি না? জানতে চাইলে তিনি বলেন, না না।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা বেগম বলেন, বিষয়টি দেখে দ্রুতই পরিবর্তন করানো হবে।

Facebook Comments Box
See also  বগুড়ার মোকামতলা উপজেলা যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুবিতে অপ্রতিমের প্রথম জানাজা, গন্ধমতিতে দ্বিতীয় জানাজা

হাসানুল হক ইনুর পূর্ণাঙ্গ রায় প্রকাশ, তিন অভিযোগে ১০ বছরের সাজা

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে আহত ২, স্প্লিন্টার বিদ্ধ

ময়মনসিংহে টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হতাহত সম্পর্কে তাৎক্ষণিক তথ্য নেই

নবম পে স্কেলের ভেটিং শেষ, আজই প্রজ্ঞাপন প্রকাশের সম্ভাবনা

রিয়াদে সতর্কবার্তার পর বিকট বিস্ফোরণের শব্দ, বিপদ কেটে যাওয়ার ঘোষণা

ছয় দফা এক দফায় রূপ নিলে পরিস্থিতি ভয়াবহ হবে: শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সরকারের বিকল্প নেই: মামুনুল হক

১০

যাত্রাবাড়ী থানার সামনে পরপর ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ১

১১

ঢাবিতে তোফাজ্জল হ*ত্যা: দুই বছরেও শুরু হয়নি বিচার, পলাতক ১৭ আসামি

১২

ঠিকাদারি বিরোধে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবি- মামলা, ওসি বদলি

১৩

জ্বালানি সংকটে পাকিস্তানে সরকারি গাড়ির বরাদ্দ কমল, বিদেশ সফর-নৈশভোজে নিষেধাজ্ঞা

১৪

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

১৫

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

১৬

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

১৭

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

১৮

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

১৯

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

২০