skynews
২৭ অগাস্ট ২০২৬, ৯:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী

দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপ।

আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী গঠিত সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিগত ফ্যাসিস্ট আমলে দেশের বিভিন্ন জেলায় উন্নয়ন বরাদ্দের নামে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে। লুটপাটের অর্থের একটি অংশ বিদেশে পাচার এবং অন্য অংশ মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কাজে ব্যবহারের বিষয়টি জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে টেকসই উন্নয়ন, দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা রক্ষা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা প্রজ্ঞাপনে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে জাতীয় নিরাপত্তাসহ রাষ্ট্র পরিচালনার সব কার্যক্রমের জন্য সরকার জাতীয় সংসদ ও জনগণের কাছে সমষ্টিগতভাবে দায়বদ্ধ বলেও উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে সংবিধানের ৫৫(২) অনুচ্ছেদ এবং রুলস অব বিজনেসের সংশ্লিষ্ট বিধানের কথা উল্লেখ করে বলা হয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও অন্যান্য সাংবিধানিক বা সংবিধিবদ্ধ সংস্থার আইনগত ক্ষমতা অক্ষুণ্ন রেখেই এ দায়িত্ব বণ্টন করা হয়েছে। এ বিষয়ে হাইকোর্ট বিভাগের একটি রিট মামলার (নং ৩৫১২/২০০৩) রায়ের মর্মও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

যেসব জেলায় যাদের দায়িত্ব

  • ইকবাল হাসান মাহমুদ-রাজশাহী ও নাটোর
  • আবু জাফর মো. জাহিদ হোসেন-লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়
  • আবদুল আউয়াল মিন্টু-লক্ষ্মীপুর
  • নিতাই রায় চৌধুরী-চুয়াডাঙ্গা
  • খন্দকার আবদুল মুক্তাদির-হবিগঞ্জ
  • আরিফুল হক চৌধুরী-মৌলভীবাজার
  • মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি-চট্টগ্রাম
  • এম রশিদুজ্জামান মিল্লাত-শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা
  • আসাদুল হাবিব দুলু-ঠাকুরগাঁও ও দিনাজপুর
  • মো. আসাদুজ্জামান-খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট
  • জাকারিয়া তাহের-ফেনী ও নোয়াখালী
  • সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল-মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ
  • সাচিং প্রু-কক্সবাজার
  • মো. শরীফুল আলম-টাঙ্গাইল ও নরসিংদী
  • শামা ওবায়েদ ইসলাম-মাদারীপুর ও শরীয়তপুর
  • অনিন্দ্য ইসলাম অমিত-মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ
  • আব্দুল বারী-বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ
  • সুলতান সালাউদ্দিন-ঢাকা
  • মীর মোহাম্মদ হেলাল উদ্দিন-খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি
  • হাবিবুর রশিদ-গাজীপুর ও নারায়ণগঞ্জ
  • মো. রাজীব আহসান-বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর
  • মীর শাহে আলম-রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম
  • ফারজানা শারমিন-সিরাজগঞ্জ ও পাবনা
  • শেখ ফরিদুল ইসলাম-যশোর, মাগুরা ও নড়াইল
  • ইমরান খান চৌধুরী-জামালপুর ও কিশোরগঞ্জ
  • আহমেদ সোহেল মঞ্জু-বরিশাল, ভোলা ও ঝালকাঠি
  • মোহাম্মদ শামীম কায়সার-জয়পুরহাট ও নওগাঁ
  • মো. জি কে গউছ-সিলেট ও সুনামগঞ্জ
  • মিয়া নূরুদ্দিন আহমেদ-রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ
  • এ বি এম আশরাফ উদ্দিন (নিজান)-ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর
See also  শিশুকে বাঁচাতে নদীতে ঝাঁপ, প্রাণ গেল যমজ বোন লামিয়ার

কী দায়িত্ব পালন করবেন তারা

দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপরা নিজ নিজ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন। বিশেষ করে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং গুরুতর অপরাধ দমনের বিষয়ে তারা ভূমিকা রাখবেন।

এ ছাড়া সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং অন্যান্য উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি ও পরামর্শ দেওয়ার দায়িত্বও তাদের ওপর থাকবে।

প্রয়োজনে সংশ্লিষ্ট জেলার বিভিন্ন সরকারি সভায় অংশ নিয়ে তারা পরামর্শ দিতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বগুড়া ইউনিটের নৈশভোজ অনুষ্ঠিত

১

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে সহযোগিতার আশ্বাস ইরানের

২

আত্মসমর্পণকারী চরমপন্থিদের তথ্যের ভিত্তিতে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

৩

হত্যাচেষ্টা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

৪

ট্রাম্পকে হত্যার হুমকির বার্তা, যুক্তরাষ্ট্র-ইসরাইলবিরোধী বিলবোর্ডে ছেয়ে গেছে তেহরান

৫

গাজীপুরে শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, আড়াল করতে চায় কারা?

৬

পুরোনো বাণিজ্য মেলার মাঠের দাবিতে আগারগাঁওয়ে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

৭

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছাতকে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

৮

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৯

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর, আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন

১০

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, জানুয়ারির বেতনে কার্যকর

১১

সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ, নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

১২

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা কর্মসূচি

১৩

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে এসআইয়ের গুলিতে আত্মহত্যা

১৪

গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আহত গোবিন্দগঞ্জের তৌফিকের মৃত্যু

১৫

মোংলা বন্দরে নতুন দুই কনটেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

১৬

রাজধানীর কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নিহত ৪

১৭

ক্যাডেট এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত ২ হাজার

১৮

বরগুনায় ৪ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি; পালালেন জামাই

১৯

ধানমন্ডিতে ১৪ তলা ভবনের বাসায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

২০