skynews
১৩ অগাস্ট ২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গ্যাস সংকটে দীর্ঘ হচ্ছে সিএনজি স্টেশনে গাড়ির সারি

গ্যাস সংকটে দীর্ঘ হচ্ছে সিএনজি স্টেশনে গাড়ির সারি

মহেশখালীতে এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে আংশিকভাবে এলএনজি সরবরাহ শুরু হলেও জাতীয় গ্রিডে গ্যাসের সংকট কাটেনি। ক্ষতিগ্রস্ত টার্মিনাল থেকে সরবরাহ কিছুটা বাড়লেও সামিটের টার্মিনাল থেকে গ্যাস প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় মোট সরবরাহে তেমন কোনো পরিবর্তন আসেনি। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে সিএনজি স্টেশনগুলোতে।

গ্যাস সংকটে দীর্ঘ হচ্ছে সিএনজি স্টেশনে গাড়ির সারি

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দিনের বড় একটি সময় সিএনজি স্টেশনগুলোতে গ্যাস পাওয়া যাচ্ছে না। ফলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে শত শত গাড়িকে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অটোরিকশা ও রাইড শেয়ারিংয়ের চালকেরা। পাশাপাশি ব্যক্তিগত ও অফিসের গাড়ির দীর্ঘ সারিও এখন রাজধানীর সিএনজি স্টেশনগুলোর নিয়মিত চিত্র।

সারা বছরই গ্যাসের কিছুটা ঘাটতি থাকলেও গত ২১ জুলাই থেকে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দুর্ঘটনার পর এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় সংকট তীব্র হয়।

স্টেশন মালিকদের ভাষ্য, বেশিরভাগ সিএনজি স্টেশনে সকালে এক থেকে দুই ঘণ্টা স্বল্পচাপে গ্যাস পাওয়া গেলেও এরপর সন্ধ্যা পর্যন্ত বিক্রি বন্ধ রাখতে হচ্ছে। পর্যাপ্ত চাপ না থাকায় চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। কোথাও কোথাও একটি মাত্র ডিসপেনসার থেকে এক থেকে দুই ঘণ্টা বিরতিতে গ্যাস বিক্রি হচ্ছে। তাতেও গাড়িপ্রতি মাত্র ৫০ থেকে ১৫০ টাকার গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বর্তমানে আমদানি করা এলএনজি সক্ষমতার প্রায় অর্ধেক সরবরাহ করা হচ্ছে। মেরামতের পর ক্ষতিগ্রস্ত এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে দৈনিক ২৫০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হলেও সামিটের টার্মিনাল থেকে সরবরাহ সাড়ে ৫০০ মিলিয়ন ঘনফুট থেকে কমে প্রায় ২০০ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে।

ফলে স্থানীয় গ্যাসসহ জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ ২ হাজার ২০০ মিলিয়ন ঘনফুটের নিচে রয়েছে। একদিকে এলএনজি সরবরাহ কমে যাওয়া, অন্যদিকে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ব্যবহার বাড়ায় সামগ্রিক সংকট আরও প্রকট হয়েছে।

See also  শহীদ দুই সেনাসদস্যের পরিবার পাবে বাড়ি, চাকরি ও মাসিক ভাতা

সারা দেশে, বিশেষ করে গ্রামাঞ্চলে লোডশেডিং কমাতে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়ানো হয়েছে। এতে বিদ্যুৎ খাতে কিছুটা চাপ কমলেও অন্যান্য খাতে গ্যাসের ঘাটতি বেড়েছে। আর এর সরাসরি প্রভাব পড়ছে সিএনজি স্টেশনগুলোতে-দীর্ঘ হচ্ছে গাড়ির সারি, বাড়ছে চালকদের অপেক্ষা ও দুর্ভোগ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় ৪ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি; পালালেন জামাই

১

ধানমন্ডিতে ১৪ তলা ভবনের বাসায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

২

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাপান সফরের অভিজ্ঞতা তুলে ধরলেন তারেক রহমান

৩

সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিল পাচার: ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন

৪

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৯৫১ সামরিক অভিযান, ৩৩২ হুথি যোদ্ধা হতাহত হওয়ার দাবি

৫

গাজীপুরে নিরাপত্তা জোরদার, মাঠে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

৬

সৌদি আরবে ৩৮০ লিটার জমজমের পানি পাচারের চেষ্টা, জরিমানা ৩ হাজার ৮০০ রিয়াল

৭

বাংলাদেশ সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৮

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

৯

বহিরাগতদের আশ্রয় না দিতে বাড়ির মালিকদের সতর্ক করল কালিয়াকৈর প্রশাসন

১০

আজ জেলহত্যা দিবস: জাতীয় চার নেতার অবদান রাজনৈতিক প্রভাবমুক্তভাবে মূল্যায়নের দাবি

১১

মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছে এক দল, জুলাইয়ের চেতনা নিয়ে করছে আরেক দল: ধর্মমন্ত্রী

১২

গাজীপুরে শ্রমিক আন্দোলনে অগ্নিসংযোগ-ভাঙচুর, তিন মামলায় আসামি প্রায় ৪ হাজার

১৩

সুন্দরগঞ্জে মালবোঝাই ট্রাকের ধাক্কায় দুই পানশ্রমিক নিহত

১৪

নরুন্দি স্টেশনে পরিত্যক্ত লাইনে জামালপুর এক্সপ্রেস, চালকের সতর্কতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

১৫

এলপিজির দাম বাড়ল, ১২ কেজি সিলিন্ডারে অতিরিক্ত ২২৩ টাকা

১৬

বিভিন্ন মহলের শোক প্রকাশ বগুড়ার সিনিয়র সাংবাদিক কালামের ইন্তেকাল

১৭

বগুড়ায় চারমাথা থেকে কামাড়গাড়ী রেলঘুমটি পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণে অংশীজনদের মতবিনিময় সভা

১৮

ভারত থেকে আমদানি করা চালে ক্যানসার সৃষ্টিকারী আফলাটক্সিন, বিতরণ বন্ধ ১৩৫ টন

১৯

নারায়ণগঞ্জে লিংক রোড অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

২০