
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতরে দোরোখিন সের্গেই (৫১) নামে এক রুশ নাগরিকের মৃ*ত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে ‘এটোমটেক এনার্গো’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যালয় থেকে তাঁর ম*র*দে*হ উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দোরোখিন সের্গেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে পারমাণবিক প্রযুক্তি ও প্রকৌশল প্রতিষ্ঠান এটোমটেক এনার্গো’র প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দীন জানান, খবর পেয়ে বিদ্যুৎকেন্দ্রের ভেতর থেকে ওই রুশ নাগরিকের ম*র*দে*হ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃ*ত্যু হয়ে থাকতে পারে। তবে মৃ*ত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ম*র*দে*হ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত ও তদন্তের পর দোরোখিন সের্গেইয়ের মৃ*ত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
মন্তব্য করুন