skynews
১২ অগাস্ট ২০২৬, ৩:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিন আগামীকাল

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিন আগামীকাল

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামীকাল বৃহস্পতিবার। এখন পর্যন্ত বিএনপি এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিন আগামীকাল

বিরোধী জোট তাদের প্রার্থীর নাম প্রকাশ করলেও বিএনপির প্রার্থী কে হচ্ছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় রয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী রোববার মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। এরপর আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে সংসদের বিশেষ বৈঠক আহ্বান করে ইতোমধ্যে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

এবারের সংসদে বিএনপির ২৪৭ জন সদস্য থাকায় ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তবে বিরোধী জোট প্রার্থী দেওয়ায় রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হবে প্রকাশ্যে। সংসদ সদস্যরা ব্যালটে প্রার্থীর নাম লিখে ভোট দেবেন। পাশাপাশি নির্বাচন প্রক্রিয়া গণমাধ্যমে সরাসরি সম্প্রচারের সুযোগ থাকবে।

Facebook Comments Box
See also  বেনজীরকে দেশে ফেরাতে সরকারের নেওয়া পদক্ষেপ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য: দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

সাতকানিয়ায় যুবক হ*ত্যা: বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

১০

চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান

১১

বিদ্যুৎ-জ্বালানি ও শেখ হাসিনাকে ঘিরে ভারতের ষড়যন্ত্র চলছে: রিজভী

১২

আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের

১৩

মেট্রোরেলের বৈদ্যুতিক তারে কাপড়, ৩৯ মিনিট বন্ধ ছিল ট্রেন

১৪

চট্টগ্রাম-কক্সবাজারে বিদেশিদের সাইবার অপরাধ, বাংলাদেশ কি নতুন ঘাঁটি?

১৫

স্থানীয় সরকার আইনে এককভাবে নির্বাচনের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট মহানগর বিএনপির

১৭

মৃ*ত্যু*দণ্ডের পাশাপাশি কাদেরসহ ৫ আসামির সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৮

সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা

১৯

ইউপি ভোট নিয়ে প্রতিমন্ত্রীর মন্তব্যে ইসির নো কমেন্টস, ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত হবে সিদ্ধান্ত

২০