
রাজধানীর ধানমন্ডিতে একটি ১৪ তলা ভবনের দ্বিতীয় তলার বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিটে ধানমন্ডির একটি ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে বিকেল ৩টা ৪২ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ধানমন্ডি ১০/এ-এর ২৭ নম্বর বাসার ১৪ তলা ভবনের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় বিকেল ৪টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে, আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য পলাশী ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট পাঠানো হয়েছিল। তবে প্রয়োজন না হওয়ায় ইউনিট দুটি ফিরিয়ে নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন