
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশগ্রহণ না করলেও আইনি কিংবা রাজনৈতিক কোনো জটিলতা সৃষ্টি হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার সকালে ঝিনাইদহের শৈলকুপায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী জানান, সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের অংশগ্রহণের সুযোগ এখনো রাখা হয়েছে। পাশাপাশি সংসদে জাতীয় বিল হিসেবে প্রস্তাবটি উত্থাপনের পরও এ বিষয়ে বিতর্ক করার সুযোগ থাকবে।
এদিকে সম্প্রতি সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দুঃখ প্রকাশ করেন আইনমন্ত্রী। তবে সৌদি আরবের আদালতের দেওয়া চূড়ান্ত রায় নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
মন্তব্য করুন