skynews
২৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চায়ে রুটি ভিজিয়ে মুখে তুলে দিল ছোট্ট মেয়ে

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চায়ে রুটি ভিজিয়ে মুখে তুলে দিল ছোট্ট মেয়ে

বরিশালের উজিরপুরে চুরির অভিযোগে এক ব্যক্তিকে মারধরের পর খুঁটির সঙ্গে বেঁধে রাখার ঘটনায় হৃদয়স্পর্শী এক দৃশ্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে ছুটে আসে তাঁর ৯ বছর বয়সী মেয়ে। ভিড়ের মধ্যেই বাবার পাশে বসে চায়ের কাপে পাউরুটি ভিজিয়ে বাবার মুখে তুলে দিতে দেখা যায় শিশুটিকে। বাবা-মেয়ের এই দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চায়ে রুটি ভিজিয়ে মুখে তুলে দিল ছোট্ট মেয়ে

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উজিরপুর উপজেলার একটি বাজারে একটি মুদিদোকানে চুরি করতে গিয়ে ওই ব্যক্তি স্থানীয়দের হাতে আটক হন। পরে কয়েকজন ব্যবসায়ী তাঁকে মারধর করে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন।

পরদিন শনিবার সকাল ৮টার দিকে খবর পেয়ে বাবাকে দেখতে বাজারে আসে তাঁর ছোট্ট মেয়ে। সেখানে বাবাকে আর মারধর না করার জন্য উপস্থিত লোকজনের কাছে আকুতি জানায় সে।

ঘটনার প্রত্যক্ষদর্শী বামরাইল এলাকার বাসিন্দা মিরাজ হোসেন ফরাজী বলেন, সকালে বাজারে এসে তাঁরা ঘটনাটি দেখতে পান। শিশুটিকে বাবার পাশে বসে কাঁদতে এবং চায়ের কাপে রুটি ভিজিয়ে বাবার মুখে তুলে দিতে দেখা যায়। দৃশ্যটি উপস্থিত সবার মনে দাগ কাটে।

মিরাজ হোসেন আরও বলেন, পরে ওই ব্যক্তির কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার প্রতিশ্রুতি নেওয়া হয়। এরপর তাঁকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে একটি খুঁটির সঙ্গে ওই ব্যক্তির পা বাঁধা। তাঁর হাতে একটি চায়ের কাপ। শিশুটি পাউরুটি ছিঁড়ে চায়ে ভিজিয়ে বাবার মুখে তুলে দিচ্ছে। চারপাশে দাঁড়িয়ে থাকা লোকজন বিভিন্ন কথা বলছেন। বাবাকে খাবার তুলে দেওয়ার সময় শিশুটিকে অসহায় দৃষ্টিতে আশপাশের মানুষের দিকে তাকাতেও দেখা যায়।

ছাড়া পাওয়ার পর ওই ব্যক্তির মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরাও বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি। পরে শনিবার বিকেলে স্থানীয় একজনের মুঠোফোনের মাধ্যমে তাঁর সঙ্গে কথা হয় প্রতিবেদকের।

See also  মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়ানোর আলোচনা, শ্রমিকদের দাবি ৩১০০ রিঙ্গিত

ওই ব্যক্তি বলেন, ঘটনার জন্য তিনি লজ্জিত। তাঁর দুই সন্তানের কথা বিবেচনা করে আগামী দিনগুলোতে নিজেকে সংশোধনের চেষ্টা করবেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও দেখে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে স্থানীয় লোকজন বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসা করে নেন। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রথম পাতাল মেট্রোরেল এমআরটি লাইন-১-এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

১

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা পুনরায় যাচাইয়ের নির্দেশ ইসির, তথ্য দিতে হবে ৮ নভেম্বরের মধ্যে

২

হামের টিকা কেনায় অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

৩

খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪

ছুরিকাঘাতে গুরুতর আহত সাবেক এমপি মেজর আখতারের ছেলে, ঢাকায় পাঠানো হলো

৫

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের আগাম অনুমতি বাধ্যতামূলক, বায়রার নির্দেশনা

৬

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বগুড়া ইউনিটের নৈশভোজ অনুষ্ঠিত

৭

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে সহযোগিতার আশ্বাস ইরানের

৮

আত্মসমর্পণকারী চরমপন্থিদের তথ্যের ভিত্তিতে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

৯

হত্যাচেষ্টা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১০

ট্রাম্পকে হত্যার হুমকির বার্তা, যুক্তরাষ্ট্র-ইসরাইলবিরোধী বিলবোর্ডে ছেয়ে গেছে তেহরান

১১

গাজীপুরে শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, আড়াল করতে চায় কারা?

১২

পুরোনো বাণিজ্য মেলার মাঠের দাবিতে আগারগাঁওয়ে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

১৩

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছাতকে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১৪

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর, আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন

১৬

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, জানুয়ারির বেতনে কার্যকর

১৭

সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ, নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা কর্মসূচি

১৯

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে এসআইয়ের গুলিতে আত্মহত্যা

২০