skynews
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সরকারের বিকল্প নেই: মামুনুল হক

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সরকারের বিকল্প নেই: মামুনুল হক

গণভোটের রায় বাস্তবায়ন করা ছাড়া বর্তমান সরকারের সামনে অন্য কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক।

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সরকারের বিকল্প নেই: মামুনুল হক

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া-বাইপাসের টাঙ্গাইল রোডে লংমার্চের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, ১১ দলের গণদাবি আদায়ের লক্ষ্যে তারা রাজপথে নেমেছেন। দাবি আদায় করেই আন্দোলন থেকে ঘরে ফিরবেন তারা। গণভোটে জনগণের দেওয়া রায় কার্যকর করা ছাড়া বর্তমান সরকারের সামনে কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার দেশ ছেড়ে পালিয়ে গেছে। তারেক জিয়া সরকারকেও গণভোটের রায় কার্যকর করেই ক্ষমতা ছাড়তে হবে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মামুনুল হক বলেন, আধিপত্যবাদী শক্তিগুলো বাংলার মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। তবে ১১ দল স্পষ্টভাবে বলতে চায়, বাংলাদেশের মানুষ নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করবে।

তিস্তা ব্যারেজ নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, তিস্তা ব্যারেজ নিয়ে সরকারের লুকোচুরি আর বরদাশত করা হবে না।

এ সময় শহীদ শরীফ ওসমান হাদী ও দেশপ্রেমিক ইলিয়াস আলীসহ যাদের গুম, খুন ও হত্যার শিকার হতে হয়েছে, তাদের হত্যাকাণ্ডের বিচার আদায় করা হবে বলেও মন্তব্য করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির।

শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে মামুনুল হক বলেন, যারা এখনো হত্যাকারীদের বিচার বিভাগের কাছে হস্তান্তর না করে মানুষের আবেগ নিয়ে খেলার চেষ্টা করছেন, তাদের স্পষ্ট করে বলতে চান-আন্দোলন-সংগ্রামে তারা সফল হবেন।

তিনি আরও বলেন, জনগণের দাবিকে উপেক্ষা করে কোনোভাবেই পরিস্থিতি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আন্দোলনের মাধ্যমে ১১ দলের দাবিগুলো আদায় করা হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Facebook Comments Box
See also  মুন্সীগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ও সংসদ সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে স্কেলের ভেটিং শেষ, আজই প্রজ্ঞাপন প্রকাশের সম্ভাবনা

রিয়াদে সতর্কবার্তার পর বিকট বিস্ফোরণের শব্দ, বিপদ কেটে যাওয়ার ঘোষণা

ছয় দফা এক দফায় রূপ নিলে পরিস্থিতি ভয়াবহ হবে: শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সরকারের বিকল্প নেই: মামুনুল হক

যাত্রাবাড়ী থানার সামনে পরপর ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ১

ঢাবিতে তোফাজ্জল হ*ত্যা: দুই বছরেও শুরু হয়নি বিচার, পলাতক ১৭ আসামি

ঠিকাদারি বিরোধে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবি- মামলা, ওসি বদলি

জ্বালানি সংকটে পাকিস্তানে সরকারি গাড়ির বরাদ্দ কমল, বিদেশ সফর-নৈশভোজে নিষেধাজ্ঞা

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

১০

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

১১

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

১২

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

১৩

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

১৪

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

১৫

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

১৬

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

১৭

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

১৮

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

১৯

নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

২০