skynews
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইসি: মীর শাহে আলম

সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইসি: মীর শাহে আলম

স্থানীয় সরকার মন্ত্রণালয় কিংবা সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)-এমন দাবি করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইসি: মীর শাহে আলম

আজ রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মীর শাহে আলম বলেন, ইউপি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যে তারিখ ঘোষণা করেছে, সে বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় বা সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। এমনকি এ বিষয়ে সরকার আগে থেকে কিছুই জানত না।

তিনি বলেন, টেলিভিশনের মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে নির্বাচন কমিশন কয়েক ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। এ বিষয়ে সরকারের সঙ্গে ইসির কোনো পত্র যোগাযোগও হয়নি এবং অন্য কোনো মাধ্যমেও আলোচনা করা হয়নি।

প্রতিমন্ত্রী অবশ্য নির্বাচন কমিশনের সাংবিধানিক স্বাধীনতার বিষয়টি উল্লেখ করে বলেন, ইসি একটি স্বাধীন প্রতিষ্ঠান এবং নির্বাচন আয়োজনের সাংবিধানিক ক্ষমতা তাদের রয়েছে।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী অনেক সময় নির্বাচন কমিশন সরকারের সঙ্গে আলোচনা করে। প্রস্তুতি সভা কিংবা আইনশৃঙ্খলা কমিটির সভা করার পর নির্বাচনের তারিখ ঘোষণার নজিরও রয়েছে।

মীর শাহে আলম বলেন, নির্বাচনের সঙ্গে বাজেটসহ বিভিন্ন বিষয় সম্পৃক্ত থাকে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সাধারণত সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়ে থাকে। তবে এবারের ইউপি নির্বাচনের সময়সূচি ঘোষণার ক্ষেত্রে এমন কোনো আলোচনা হয়নি।

Facebook Comments Box
See also  মঈন খান ও সালাহউদ্দিনের দায়িত্ব বাড়াল সরকার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য: দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

সাতকানিয়ায় যুবক হ*ত্যা: বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিদ্যুৎ-জ্বালানি ও শেখ হাসিনাকে ঘিরে ভারতের ষড়যন্ত্র চলছে: রিজভী

১০

আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের

১১

মেট্রোরেলের বৈদ্যুতিক তারে কাপড়, ৩৯ মিনিট বন্ধ ছিল ট্রেন

১২

চট্টগ্রাম-কক্সবাজারে বিদেশিদের সাইবার অপরাধ, বাংলাদেশ কি নতুন ঘাঁটি?

১৩

স্থানীয় সরকার আইনে এককভাবে নির্বাচনের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট মহানগর বিএনপির

১৫

মৃ*ত্যু*দণ্ডের পাশাপাশি কাদেরসহ ৫ আসামির সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৬

সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা

১৭

ইউপি ভোট নিয়ে প্রতিমন্ত্রীর মন্তব্যে ইসির নো কমেন্টস, ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত হবে সিদ্ধান্ত

১৮

শহীদ দুই সেনাসদস্যের পরিবার পাবে বাড়ি, চাকরি ও মাসিক ভাতা

১৯

লালমাটিয়ায় সাবেক এমপি আজিজুল হক আটক, পরে গ্রেপ্তার

২০