skynews
৮ সেপ্টেম্বর ২০২৬, ১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াত আমির আওয়ামী লীগের প্রতি নমনীয়, দাবি রাশেদ খানের

জামায়াত আমির আওয়ামী লীগের প্রতি নমনীয়, দাবি রাশেদ খানের

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আওয়ামী লীগের বিষয়ে নমনীয় অবস্থান নেওয়ায় দলটির বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

জামায়াত আমির আওয়ামী লীগের প্রতি নমনীয়, দাবি রাশেদ খানের

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের এক মাস না যেতেই জামায়াতের আমির আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করে দেন। তার দাবি, মূলত ভোটের রাজনীতির কারণেই আওয়ামী লীগের প্রতি এমন নমনীয়তা দেখানো হয়েছে। আর এর ফলে আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়ার পথে বড় ধরনের বাধা তৈরি হয়েছে।

ফেসবুক পোস্টে তিনি আরও দাবি করেন, ধীরে ধীরে আওয়ামী লীগকে ‘নরমালাইজড’ করা হয়। একপর্যায়ে আওয়ামী লীগের নেতারা বলতে শুরু করেন, আওয়ামী লীগ করা ব্যক্তিরা জামায়াতে যোগ দিলে তাদের দায়দায়িত্ব নেওয়া হবে। এরপর দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে ও গোপনে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী জামায়াতে যোগ দেন বলেও দাবি করেন তিনি।

রাশেদ খানের ভাষ্য, আওয়ামী লীগের ভোটব্যাংককে নিজেদের পক্ষে নেওয়ার আকাঙ্ক্ষা থেকেই জামায়াত আওয়ামী লীগের অপরাধীদের যথাযথ বিচার নিশ্চিত করেনি। তার মতে, অপরাধের বিচার না হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সঙ্গে সাম্প্রতিক আচরণে সেই বেপরোয়া মনোভাবের প্রতিফলন দেখা গেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ এখন শুধু সুযোগের অপেক্ষায় রয়েছে। জামায়াত আওয়ামী লীগের পুনর্বাসনের মাধ্যমে ভোটব্যাংক বাড়ানোর চেষ্টা করলেও দলটি কখনো রাজনীতিতে ফিরে আসতে পারলে সবার আগে জামায়াতের বিরুদ্ধেই প্রতিশোধ নেবে বলে দাবি করেন রাশেদ খান।

এ কারণে জামায়াত ও এনসিপির প্রতি আওয়ামী লীগের ব্যবসায়ী ও নেতাদের কাছ থেকে লংমার্চ বা অন্যান্য কর্মসূচির জন্য অর্থ ও প্রাডো গাড়ি নেওয়ার মাধ্যমে তাদের পুনর্বাসন বন্ধ করার আহ্বান জানান তিনি।

See also  ঢামেকের জরুরি বিভাগের সামনে কিশোরীর মরদেহ রেখে দুই ব্যক্তির পলায়ন

রাশেদ খান বলেন, আওয়ামী লীগ জাতির শত্রু এবং দল হিসেবে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অপরাধীদের বিচারের জন্য সামাজিক ও রাজনৈতিক ঐক্য প্রয়োজন। তার দাবি, গণঅভ্যুত্থানের পরপরই জামায়াতের আমির আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করায় বিচারের পথ বাধাগ্রস্ত হয়েছে।

এ অবস্থায় জামায়াতের আমিরের জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলার প্রস্তাব দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খান আরও বলেন, বিএনপি সরকার আওয়ামী লীগের বিচার করবে। তবে জামায়াত যদি ভোটের রাজনীতির কারণে আড়ালে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করে, তাহলে ভবিষ্যতে আওয়ামী লীগ আবারও রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হয়ে ফিরে আসতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য: দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

সাতকানিয়ায় যুবক হ*ত্যা: বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিদ্যুৎ-জ্বালানি ও শেখ হাসিনাকে ঘিরে ভারতের ষড়যন্ত্র চলছে: রিজভী

১০

আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের

১১

মেট্রোরেলের বৈদ্যুতিক তারে কাপড়, ৩৯ মিনিট বন্ধ ছিল ট্রেন

১২

চট্টগ্রাম-কক্সবাজারে বিদেশিদের সাইবার অপরাধ, বাংলাদেশ কি নতুন ঘাঁটি?

১৩

স্থানীয় সরকার আইনে এককভাবে নির্বাচনের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট মহানগর বিএনপির

১৫

মৃ*ত্যু*দণ্ডের পাশাপাশি কাদেরসহ ৫ আসামির সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৬

সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা

১৭

ইউপি ভোট নিয়ে প্রতিমন্ত্রীর মন্তব্যে ইসির নো কমেন্টস, ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত হবে সিদ্ধান্ত

১৮

শহীদ দুই সেনাসদস্যের পরিবার পাবে বাড়ি, চাকরি ও মাসিক ভাতা

১৯

লালমাটিয়ায় সাবেক এমপি আজিজুল হক আটক, পরে গ্রেপ্তার

২০