skynews
৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজনীতির মাঠে সক্রিয় থাকতেই ১১ দলের লংমার্চ, মত বিশ্লেষকদের

রাজনীতির মাঠে সক্রিয় থাকতেই ১১ দলের লংমার্চ, মত বিশ্লেষকদের

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লংমার্চকে রাজনীতির মাঠে সক্রিয় থাকা এবং নিজেদের প্রাসঙ্গিকতা ধরে রাখার কৌশল হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তাদের মতে, কর্মসূচির মাধ্যমে আলোচনায় থাকার পাশাপাশি সরকারকে রাজনৈতিকভাবে চাপে রাখার বার্তাও দিতে চাইছে বিরোধী দলগুলো।

রাজনীতির মাঠে সক্রিয় থাকতেই ১১ দলের লংমার্চ, মত বিশ্লেষকদের

বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, মাঠের রাজনীতিতে বিএনপিরও আরও সক্রিয় হওয়া প্রয়োজন। তাদের মতে, রাজপথের কর্মসূচির পরিবর্তে বিএনপি বর্তমানে অন্যান্য রাজনৈতিক কর্মকাণ্ডে তুলনামূলক বেশি মনোযোগ দিচ্ছে।

জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকার পতনের এক দফা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। লংমার্চে বিরোধী নেতারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করতে সরকারকে বাধ্য করা হবে।

এই কর্মসূচিকে বিরোধীদের রাজনীতির মাঠে নিজেদের অবস্থান জানান দেওয়ার একটি প্রচেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তাদের মতে, দাবি আদায়ের পাশাপাশি রাজনৈতিক আলোচনায় নিজেদের প্রাসঙ্গিকতা ধরে রাখাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবর রহমান বলেন, ‘আমার কাছে এটি লং রাইডও মনে হয় না, লং মার্চও মনে হয় না। আমার কাছে মনে হচ্ছে জাস্ট এখন আর রাজনীতিতে কোনো কর্মসূচি নেই, কর্মসূচিতে বিরোধীদলের ব্যাপারটা আমরা অনেকে খেয়াল করি নাই যে-আমাদের দেশের বিরোধীদলগুলো সবসময় রাজনীতিতে টিকে থাকতে চায়। মনে হচ্ছে রুলস অব গেম যেটা পাঁচ বছর পর পর ক্ষমতার পরিবর্তনের যে সিস্টেম আছে সেইটাকে সেভাবে মান্য না করা।’

কোনো কোনো বিশ্লেষকের মতে, সংসদে বিরোধীদের প্রত্যাশিত গুরুত্ব না পাওয়ার কারণেও রাজপথে কর্মসূচির মাধ্যমে সরকারকে চাপে রাখার চেষ্টা করা হচ্ছে। তাদের মতে, এ ধরনের কর্মসূচি সরকারের প্রতি একটি রাজনৈতিক বার্তাও বহন করে।

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, ‘সরকারের ওপর চাপ সৃষ্টি করা, সরকারের জবাবদিহীতা ঠিক করা–এগুলো পার্লামেন্টের ভেতরে হওয়ার কথা। পার্লামেন্টের ভেতরে তখনই বিরোধীদল যায়, যখন দেখা যায় যে অবস্থা এমন যে সরকার তাদের কোনো কথা শুনছে না। তখন বিরোধীদল রাজপথের রাজনীতিতে যায়।’

See also  সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে প্রতারণার মামলায় গ্রেফতার করেছে পুলিশ

বিশ্লেষকদের মতে, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের লংমার্চের তাৎক্ষণিক লক্ষ্য জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর করা। একই সঙ্গে এই কর্মসূচির মধ্য দিয়ে নিজেদের রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী করা এবং রাজনীতির মাঠে সক্রিয় উপস্থিতির জানান দেওয়ার চেষ্টা করছে বিরোধী দলগুলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যাডেট এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত ২ হাজার

১

বরগুনায় ৪ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি; পালালেন জামাই

২

ধানমন্ডিতে ১৪ তলা ভবনের বাসায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

৩

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাপান সফরের অভিজ্ঞতা তুলে ধরলেন তারেক রহমান

৪

সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিল পাচার: ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন

৫

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৯৫১ সামরিক অভিযান, ৩৩২ হুথি যোদ্ধা হতাহত হওয়ার দাবি

৬

গাজীপুরে নিরাপত্তা জোরদার, মাঠে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

৭

সৌদি আরবে ৩৮০ লিটার জমজমের পানি পাচারের চেষ্টা, জরিমানা ৩ হাজার ৮০০ রিয়াল

৮

বাংলাদেশ সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৯

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

১০

বহিরাগতদের আশ্রয় না দিতে বাড়ির মালিকদের সতর্ক করল কালিয়াকৈর প্রশাসন

১১

আজ জেলহত্যা দিবস: জাতীয় চার নেতার অবদান রাজনৈতিক প্রভাবমুক্তভাবে মূল্যায়নের দাবি

১২

মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছে এক দল, জুলাইয়ের চেতনা নিয়ে করছে আরেক দল: ধর্মমন্ত্রী

১৩

গাজীপুরে শ্রমিক আন্দোলনে অগ্নিসংযোগ-ভাঙচুর, তিন মামলায় আসামি প্রায় ৪ হাজার

১৪

সুন্দরগঞ্জে মালবোঝাই ট্রাকের ধাক্কায় দুই পানশ্রমিক নিহত

১৫

নরুন্দি স্টেশনে পরিত্যক্ত লাইনে জামালপুর এক্সপ্রেস, চালকের সতর্কতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

১৬

এলপিজির দাম বাড়ল, ১২ কেজি সিলিন্ডারে অতিরিক্ত ২২৩ টাকা

১৭

বিভিন্ন মহলের শোক প্রকাশ বগুড়ার সিনিয়র সাংবাদিক কালামের ইন্তেকাল

১৮

বগুড়ায় চারমাথা থেকে কামাড়গাড়ী রেলঘুমটি পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণে অংশীজনদের মতবিনিময় সভা

১৯

ভারত থেকে আমদানি করা চালে ক্যানসার সৃষ্টিকারী আফলাটক্সিন, বিতরণ বন্ধ ১৩৫ টন

২০