skynews
৬ সেপ্টেম্বর ২০২৬, ২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রিকশাচালককে মারধরের প্রতিবাদ, পুলিশ সদস্যকে পিটিয়ে হ*ত্যা

রিকশাচালককে মারধরের প্রতিবাদ, পুলিশ সদস্যকে পিটিয়ে হ*ত্যা

সাভারের আমিনবাজারে এক রিকশাচালককে মারধরের প্রতিবাদ করায় মো. আলতাফ হোসেন (৬০) নামে পুলিশের এক সদস্যকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

রিকশাচালককে মারধরের প্রতিবাদ, পুলিশ সদস্যকে পিটিয়ে হ*ত্যা

শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে আমিনবাজার এলাকার বড়দেশী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলতাফ হোসেন ঢাকার মালিবাগে পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রূপনাই সাধুপাড়া গ্রামের মৃত জুরায়ন আলী শেখের ছেলে। পরিবার নিয়ে তিনি বড়দেশীর মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার থানার পরিদর্শক (ওসি) সাইফুল আলম।

পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে আমিনবাজারের বড়দেশী গ্রামের একটি আঞ্চলিক সড়কে এক রিকশাচালক তার রিকশা মেরামত করছিলেন। এ সময় একটি প্রাইভেটকার এসে রিকশাটিকে ধাক্কা দেয়। পরে গাড়িতে থাকা ব্যক্তিরা রিকশাচালককে অকথ্য ভাষায় গালাগাল করেন। বিষয়টি দেখে পাশে থাকা পুলিশ সদস্য আলতাফ হোসেন এর প্রতিবাদ করেন।

এতে ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকারে থাকা ব্যক্তিরা তাদের অন্য সহযোগীদের খবর দেন। কিছুক্ষণ পর তারা ঘটনাস্থলে এসে আলতাফ হোসেনের ওপর হামলা চালান। একপর্যায়ে তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত অবস্থায় সেখানে ফেলে রেখে চলে যায় হামলাকারীরা।

পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নি*হ*তের ম*র*দেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
See also  সন্তানকে সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার বাবা-মায়ের

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে তোফাজ্জল হ*ত্যা: দুই বছরেও শুরু হয়নি বিচার, পলাতক ১৭ আসামি

ঠিকাদারি বিরোধে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবি- মামলা, ওসি বদলি

জ্বালানি সংকটে পাকিস্তানে সরকারি গাড়ির বরাদ্দ কমল, বিদেশ সফর-নৈশভোজে নিষেধাজ্ঞা

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

১০

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

১১

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

১২

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

১৩

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

১৪

নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

১৫

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

১৬

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

১৭

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

১৮

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

১৯

আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

২০