skynews
৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের অস্তিত্ব বরদাস্ত করা হবে না- জামায়াত আমির

চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের অস্তিত্ব বরদাস্ত করা হবে না- জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজদের দৌরাত্ম্যে দেশের জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। অন্যদিকে দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত হচ্ছে।

চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের অস্তিত্ব বরদাস্ত করা হবে না- জামায়াত আমির

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১-দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদের দাবি স্পষ্ট, ছয় দফা দাবি আপনারা দেখেছেন। তার সঙ্গে সপ্তম দফা হবে, কোনো চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের অস্তিত্ব বাংলাদেশে আমরা বরদাস্ত করব না।

ঢাকাবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্য তারা অঙ্গীকারবদ্ধ। সেই অঙ্গীকার পূরণ করতেই এই কর্মসূচি শুরু করা হয়েছে। তাদের কর্মসূচির ‘ওষুধ ইতিমধ্যে কাজ করতে শুরু করেছে’ বলেও মন্তব্য করেন তিনি।

দেশের নাগরিক সেবার পরিস্থিতি তুলে ধরে জামায়াত আমির বলেন, জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ। দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত হচ্ছে। গ্যাস, পানি ও বিদ্যুৎ না থাকলেও গ্যাস ও বিদ্যুতের বিল যথারীতি দিতে হচ্ছে। এমনকি পানির সংকট নিয়েও কথা বলা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, বিভিন্ন জায়গায় তাদের কর্মসূচির ক্রিয়া-প্রতিক্রিয়া শুরু হয়েছে। ক্রিয়া হলে মোবারকবাদ মন্তব্য করে তিনি সতর্ক করে বলেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে জনগণও কাউকে ছাড় দেবে না।

ডা. শফিকুর রহমান বলেন, তারা কোনো দল বা ব্যক্তিগোষ্ঠীর স্বার্থে রাস্তায় নামেননি। বাংলাদেশের ১৮ কোটি মানুষের পক্ষে এবং জনগণের অধিকার আদায়ের জন্যই তারা রাজপথে নেমেছেন। জনগণের অধিকার প্রতিষ্ঠা করেই তারা ঘরে ফিরবেন।

তিনি আরও বলেন, তাদের আন্দোলন রাজপথের পাশাপাশি জাতীয় সংসদেও চলবে। ১৮ কোটি মানুষের প্রতিটি অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সমান্তরালভাবে এই আন্দোলন অব্যাহত থাকবে।

সমাবেশে সিফাত নামে এক তরুণকে গ্রেপ্তারের প্রসঙ্গও তুলে ধরেন জামায়াত আমির। তিনি বলেন, অতিষ্ঠ ও বিরক্ত হয়ে সিফাত যে বক্তব্য দিয়েছিলেন, তাকে এমনভাবে গ্রেপ্তার করা হয়েছে যেন তার কারণে বাংলাদেশে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। দলীয় সন্ত্রাসীরা থানায় নিয়ে তাকে নাজেহাল করেছে বলেও অভিযোগ করেন তিনি।

See also  রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাপান সফরের অভিজ্ঞতা তুলে ধরলেন তারেক রহমান

সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ওকে ছেড়ে দিন। ভালোয় ভালোয় ছেড়ে দিন।

তিনি আরও বলেন, সিফাতের মুখের ভাষার সঙ্গে তারা একমত নন; তবে যে বিষয়ে সে প্রতিবাদ করেছে, সেই বিষয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষ প্রয়োজনে সিফাতের মতো গর্জে উঠবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যাডেট এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত ২ হাজার

১

বরগুনায় ৪ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি; পালালেন জামাই

২

ধানমন্ডিতে ১৪ তলা ভবনের বাসায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

৩

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাপান সফরের অভিজ্ঞতা তুলে ধরলেন তারেক রহমান

৪

সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিল পাচার: ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন

৫

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৯৫১ সামরিক অভিযান, ৩৩২ হুথি যোদ্ধা হতাহত হওয়ার দাবি

৬

গাজীপুরে নিরাপত্তা জোরদার, মাঠে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

৭

সৌদি আরবে ৩৮০ লিটার জমজমের পানি পাচারের চেষ্টা, জরিমানা ৩ হাজার ৮০০ রিয়াল

৮

বাংলাদেশ সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৯

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

১০

বহিরাগতদের আশ্রয় না দিতে বাড়ির মালিকদের সতর্ক করল কালিয়াকৈর প্রশাসন

১১

আজ জেলহত্যা দিবস: জাতীয় চার নেতার অবদান রাজনৈতিক প্রভাবমুক্তভাবে মূল্যায়নের দাবি

১২

মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছে এক দল, জুলাইয়ের চেতনা নিয়ে করছে আরেক দল: ধর্মমন্ত্রী

১৩

গাজীপুরে শ্রমিক আন্দোলনে অগ্নিসংযোগ-ভাঙচুর, তিন মামলায় আসামি প্রায় ৪ হাজার

১৪

সুন্দরগঞ্জে মালবোঝাই ট্রাকের ধাক্কায় দুই পানশ্রমিক নিহত

১৫

নরুন্দি স্টেশনে পরিত্যক্ত লাইনে জামালপুর এক্সপ্রেস, চালকের সতর্কতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

১৬

এলপিজির দাম বাড়ল, ১২ কেজি সিলিন্ডারে অতিরিক্ত ২২৩ টাকা

১৭

বিভিন্ন মহলের শোক প্রকাশ বগুড়ার সিনিয়র সাংবাদিক কালামের ইন্তেকাল

১৮

বগুড়ায় চারমাথা থেকে কামাড়গাড়ী রেলঘুমটি পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণে অংশীজনদের মতবিনিময় সভা

১৯

ভারত থেকে আমদানি করা চালে ক্যানসার সৃষ্টিকারী আফলাটক্সিন, বিতরণ বন্ধ ১৩৫ টন

২০