
বগুড়ার সোনাতলায় নাশকতার মামলায় মোঃ মুনজুর আলম সৌরভ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মুনজুর আলম সৌরভ সোনাতলা উপজেলার সুজাইতপুর গ্রামের মোঃ মাহবুবুল আলম বুলুর ছেলে।
সোনাতলা থানা পুলিশ জানায়, নাশকতার মামলায় অভিযুক্ত মুনজুর আলম সৌরভকে গ্রেপ্তারের জন্য পুলিশের একটি দল রোববার অভিযান পরিচালনা করে। অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে যথাযথ পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, নাশকতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
মন্তব্য করুন