skynews
২৯ অগাস্ট ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সান্তাহারে জুয়েলার্সে হামলা-ভাঙচুর, ব্যবসায়ীকে ছুরিকাঘাতের অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

বগুড়া, প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির সান্তাহারে পূর্ব শত্রুতার জেরে জুয়েলার্সের দোকানে হামলা, ভাঙচুর ও ব্যবসায়ীকে ছুরিকাঘাতের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় সান্তাহার পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রানা খানকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সান্তাহারে জুয়েলার্সে হামলা-ভাঙচুর, ব্যবসায়ীকে ছুরিকাঘাতের অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

শুক্রবার রাতে সান্তাহার পৌর শহরের পোস্ট অফিসপাড়া এলাকার মাসুদ জুয়েলার্সের স্বত্বাধিকারী দ্বীপ হাসান বাদী হয়ে সান্তাহার থানায় মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সান্তাহার পৌর শহরের কলসা রথবাড়ী এলাকার মৃত জুলহাস মন্ডলের মৃত্যুর পর তার ছেলে দ্বীপ হাসান মাসুদ জুয়েলার্স পরিচালনা করে আসছেন। পূর্ব শত্রুতার জের ধরে গত ২০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হলুদঘর এলাকার মৃত দিলু খানের ছেলে রানা খানসহ কয়েকজন পোস্ট অফিস মোড়ে ওই জুয়েলার্সে হামলা চালান।
এ সময় হামলাকারীরা চাইনিজ কুড়াল দিয়ে দোকানের দরজা ও থাই গ্লাস ভাঙচুর করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। হামলা ঠেকাতে গেলে রানা খানের হাতে থাকা বার্মিজ চাকুর আঘাতে দ্বীপ হাসান আহত হন। এতে তার বাম হাতের মধ্যমা আঙুলে গুরুতর কাটা জখম হয়।
এজাহারে আরও বলা হয়, হামলার সময় দোকানের শোকেস থেকে এক ভরি ওজনের দুটি স্বর্ণের চেইন এবং আধা ভরি ওজনের দুই জোড়া স্বর্ণের কানের দুল নিয়ে যায় অভিযুক্তরা।
সান্তাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
See also  গ্যাস সরবরাহ বাড়লেও কমছে না লোডশেডিং বিদ্যুৎ ঘাটতি ৩ হাজার মেগাওয়াটের বেশি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে স্কেলের ভেটিং শেষ, আজই প্রজ্ঞাপন প্রকাশের সম্ভাবনা

রিয়াদে সতর্কবার্তার পর বিকট বিস্ফোরণের শব্দ, বিপদ কেটে যাওয়ার ঘোষণা

ছয় দফা এক দফায় রূপ নিলে পরিস্থিতি ভয়াবহ হবে: শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সরকারের বিকল্প নেই: মামুনুল হক

যাত্রাবাড়ী থানার সামনে পরপর ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ১

ঢাবিতে তোফাজ্জল হ*ত্যা: দুই বছরেও শুরু হয়নি বিচার, পলাতক ১৭ আসামি

ঠিকাদারি বিরোধে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবি- মামলা, ওসি বদলি

জ্বালানি সংকটে পাকিস্তানে সরকারি গাড়ির বরাদ্দ কমল, বিদেশ সফর-নৈশভোজে নিষেধাজ্ঞা

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

১০

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

১১

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

১২

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

১৩

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

১৪

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

১৫

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

১৬

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

১৭

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

১৮

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

১৯

নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

২০