skynews
২২ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল হতে যাচ্ছে

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল হতে যাচ্ছে

শুক্রবার নতুন করে চারজন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী এবং জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত।

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল হতে যাচ্ছে

অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন গাইবান্ধা-৪ আসনের বিএনপি সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রীর সাবেক পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

নতুন দায়িত্ব বণ্টন নিয়ে বিএনপির দলীয় সূত্র এবং সরকারের একটি সূত্র জানিয়েছে, শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

সূত্রের তথ্য অনুযায়ী, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন আবদুল মঈন খান। এর আগে এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আন্দালিভ রহমান পার্থকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে এ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হতে পারে।

বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি এর আগে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আর বর্তমানে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।

সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথা রয়েছে। এ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে গত ১ জুন পদত্যাগ করেন দীপেন দেওয়ান।

প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। বর্তমানে এ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে রয়েছেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

অন্যদিকে হুমায়ুন কবিরকে টেকনোক্র্যাট হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। এ মন্ত্রণালয়ের মন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন শামা ওবায়েদ।

হুমায়ুন কবির দায়িত্ব পেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুইজন প্রতিমন্ত্রী থাকবেন। সাম্প্রতিক সময়ে কোনো মন্ত্রণালয়ে একসঙ্গে একাধিক প্রতিমন্ত্রী থাকার নজির দেখা যায়নি। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন।

See also  কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথের পর প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়াও রয়েছেন ২৮ জন মন্ত্রী ও ২৩ জন প্রতিমন্ত্রী।

গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়। ওই দিন প্রধানমন্ত্রীসহ মোট ৪৮ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নেন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে বর্তমানে মন্ত্রী পদমর্যাদায় পাঁচজন এবং প্রতিমন্ত্রী পদমর্যাদায় আরও পাঁচজন বিভিন্ন দায়িত্ব পালন করছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানিয়েছে, নতুন করে মন্ত্রণালয় বণ্টনের বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যাডেট এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত ২ হাজার

১

বরগুনায় ৪ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি; পালালেন জামাই

২

ধানমন্ডিতে ১৪ তলা ভবনের বাসায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

৩

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাপান সফরের অভিজ্ঞতা তুলে ধরলেন তারেক রহমান

৪

সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিল পাচার: ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন

৫

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৯৫১ সামরিক অভিযান, ৩৩২ হুথি যোদ্ধা হতাহত হওয়ার দাবি

৬

গাজীপুরে নিরাপত্তা জোরদার, মাঠে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

৭

সৌদি আরবে ৩৮০ লিটার জমজমের পানি পাচারের চেষ্টা, জরিমানা ৩ হাজার ৮০০ রিয়াল

৮

বাংলাদেশ সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৯

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

১০

বহিরাগতদের আশ্রয় না দিতে বাড়ির মালিকদের সতর্ক করল কালিয়াকৈর প্রশাসন

১১

আজ জেলহত্যা দিবস: জাতীয় চার নেতার অবদান রাজনৈতিক প্রভাবমুক্তভাবে মূল্যায়নের দাবি

১২

মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছে এক দল, জুলাইয়ের চেতনা নিয়ে করছে আরেক দল: ধর্মমন্ত্রী

১৩

গাজীপুরে শ্রমিক আন্দোলনে অগ্নিসংযোগ-ভাঙচুর, তিন মামলায় আসামি প্রায় ৪ হাজার

১৪

সুন্দরগঞ্জে মালবোঝাই ট্রাকের ধাক্কায় দুই পানশ্রমিক নিহত

১৫

নরুন্দি স্টেশনে পরিত্যক্ত লাইনে জামালপুর এক্সপ্রেস, চালকের সতর্কতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

১৬

এলপিজির দাম বাড়ল, ১২ কেজি সিলিন্ডারে অতিরিক্ত ২২৩ টাকা

১৭

বিভিন্ন মহলের শোক প্রকাশ বগুড়ার সিনিয়র সাংবাদিক কালামের ইন্তেকাল

১৮

বগুড়ায় চারমাথা থেকে কামাড়গাড়ী রেলঘুমটি পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণে অংশীজনদের মতবিনিময় সভা

১৯

ভারত থেকে আমদানি করা চালে ক্যানসার সৃষ্টিকারী আফলাটক্সিন, বিতরণ বন্ধ ১৩৫ টন

২০