
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পর্যায়ে পবিত্র কোরআন প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার।

শিক্ষার বিভিন্ন স্তরে জাতীয় পর্যায়ে এ প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষার সব ক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করছে। এর অংশ হিসেবে আগামীতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পবিত্র কোরআন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, শিক্ষার্থীদের নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যেই এসব কার্যক্রম পরিচালনা করা হবে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন