skynews
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শসা ক্ষেতের বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের

জয়পুরহাটে শসা ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল যুবকের

জয়পুরহাটের পাঁচবিবিতে শসা ক্ষেত রক্ষায় দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে সাকিব হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে কোনো একসময় উপজেলার কড়িয়া-লোকমা এলাকায় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

জয়পুরহাটে শসা ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল যুবকের

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই শসা ক্ষেত থেকে সাকিবের মরদেহ উদ্ধার করে। নিহত সাকিব হোসেন কড়িয়া-লোকমা গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কড়িয়া সীমান্ত এলাকার কৃষক আবু বক্কর শিয়ালের উপদ্রব থেকে শসা ক্ষেত রক্ষার জন্য জমির চারপাশে বৈদ্যুতিক তারের সংযোগ দিয়ে রেখেছিলেন। শনিবার রাতে ওই জমিতে গেলে সাকিব বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে ধারণা করা হচ্ছে।

রোববার সকালে মাঠে কাজ করতে গিয়ে এক কৃষক শসা ক্ষেতের মধ্যে বৈদ্যুতিক তারে পেঁচানো অবস্থায় সাকিবের মরদেহ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এদিকে ফসল রক্ষার নামে এ ধরনের ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক ফাঁদ ব্যবহারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ ধরনের ফাঁদ ব্যবহারে সতর্কতা বাড়ানোর পাশাপাশি এর আইনগত দিক খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) মোকলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
See also  গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মসমর্পণকারী চরমপন্থিদের তথ্যের ভিত্তিতে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

১

হত্যাচেষ্টা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

২

ট্রাম্পকে হত্যার হুমকির বার্তা, যুক্তরাষ্ট্র-ইসরাইলবিরোধী বিলবোর্ডে ছেয়ে গেছে তেহরান

৩

গাজীপুরে শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, আড়াল করতে চায় কারা?

৪

পুরোনো বাণিজ্য মেলার মাঠের দাবিতে আগারগাঁওয়ে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

৫

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছাতকে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

৬

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৭

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর, আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন

৮

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, জানুয়ারির বেতনে কার্যকর

৯

সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ, নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

১০

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা কর্মসূচি

১১

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে এসআইয়ের গুলিতে আত্মহত্যা

১২

গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আহত গোবিন্দগঞ্জের তৌফিকের মৃত্যু

১৩

মোংলা বন্দরে নতুন দুই কনটেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

১৪

রাজধানীর কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নিহত ৪

১৫

ক্যাডেট এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত ২ হাজার

১৬

বরগুনায় ৪ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি; পালালেন জামাই

১৭

ধানমন্ডিতে ১৪ তলা ভবনের বাসায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

১৮

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাপান সফরের অভিজ্ঞতা তুলে ধরলেন তারেক রহমান

১৯

সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিল পাচার: ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন

২০