skynews
১৯ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুপার কম্পিউটার বললো; আজ কোন দল জিতবে

সুপার কম্পিউটার বললো; আজ কোন দল জিতবে
সুপার কম্পিউটার বললো; আজ কোন দল জিতবে

স্পেন-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে জানিয়ে দিল সুপারকম্পিউটার। ২০২৬ ফুটবল বিশ্বকাপের মহারণে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান শক্তি স্পেন। বাংলাদেশ সময় রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় নিউইয়র্কের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী এই ম্যাচ।

সুপার কম্পিউটার বললো; আজ কোন দল জিতবে
সুপার কম্পিউটার বললো; আজ কোন দল জিতবে

ফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনার মধ্যেই ম্যাচের সম্ভাব্য ফল নিয়ে পূর্বাভাস দিয়েছে ডেটা বিশ্লেষণভিত্তিক প্রতিষ্ঠান অপ্টা সুপারকম্পিউটার। তাদের গাণিতিক মডেল অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে ম্যাচ জিতে শিরোপা জয়ের দৌড়ে কিছুটা এগিয়ে রয়েছে স্পেন।

অপ্টার হিসাব বলছে, নির্ধারিত সময়ে স্পেনের জয়ের সম্ভাবনা ৪৫.১ শতাংশ। অন্যদিকে, টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামা আর্জেন্টিনার ৯০ মিনিটের মধ্যে জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ২৯.৪ শতাংশ।

এছাড়া, নির্ধারিত সময়ে ম্যাচের নিষ্পত্তি না হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না সুপারকম্পিউটার। তাদের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচটি অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা ২৫.৪ শতাংশ।

দুই দলের অতীত পরিসংখ্যানও বেশ সমানে সমান। সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা ও প্রীতি ম্যাচ মিলিয়ে এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে স্পেন ও আর্জেন্টিনা। এর মধ্যে উভয় দলই ৬টি করে ম্যাচে জয় পেয়েছে, আর ২টি ম্যাচ ড্র হয়েছে।

সব পরিসংখ্যান ও পূর্বাভাস একদিকে থাকলেও, বিশ্বকাপ ফাইনালের মতো বড় মঞ্চে শেষ পর্যন্ত মাঠের পারফরম্যান্সই নির্ধারণ করবে কে উঠবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসনে।

Facebook Comments Box
See also  অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে মিলবে ২ লাখ টাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলা বন্দরে নতুন দুই কনটেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

১

রাজধানীর কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নিহত ৪

২

ক্যাডেট এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত ২ হাজার

৩

বরগুনায় ৪ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি; পালালেন জামাই

৪

ধানমন্ডিতে ১৪ তলা ভবনের বাসায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

৫

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাপান সফরের অভিজ্ঞতা তুলে ধরলেন তারেক রহমান

৬

সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিল পাচার: ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন

৭

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৯৫১ সামরিক অভিযান, ৩৩২ হুথি যোদ্ধা হতাহত হওয়ার দাবি

৮

গাজীপুরে নিরাপত্তা জোরদার, মাঠে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

৯

সৌদি আরবে ৩৮০ লিটার জমজমের পানি পাচারের চেষ্টা, জরিমানা ৩ হাজার ৮০০ রিয়াল

১০

বাংলাদেশ সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

১২

বহিরাগতদের আশ্রয় না দিতে বাড়ির মালিকদের সতর্ক করল কালিয়াকৈর প্রশাসন

১৩

আজ জেলহত্যা দিবস: জাতীয় চার নেতার অবদান রাজনৈতিক প্রভাবমুক্তভাবে মূল্যায়নের দাবি

১৪

মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছে এক দল, জুলাইয়ের চেতনা নিয়ে করছে আরেক দল: ধর্মমন্ত্রী

১৫

গাজীপুরে শ্রমিক আন্দোলনে অগ্নিসংযোগ-ভাঙচুর, তিন মামলায় আসামি প্রায় ৪ হাজার

১৬

সুন্দরগঞ্জে মালবোঝাই ট্রাকের ধাক্কায় দুই পানশ্রমিক নিহত

১৭

নরুন্দি স্টেশনে পরিত্যক্ত লাইনে জামালপুর এক্সপ্রেস, চালকের সতর্কতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

১৮

এলপিজির দাম বাড়ল, ১২ কেজি সিলিন্ডারে অতিরিক্ত ২২৩ টাকা

১৯

বিভিন্ন মহলের শোক প্রকাশ বগুড়ার সিনিয়র সাংবাদিক কালামের ইন্তেকাল

২০