skynews
৫ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন কারাবন্দিরা

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন কারাবন্দিরা

কারাগারের চার দেয়ালের বন্দিজীবনে স্বজনদের সরাসরি দেখার আকাঙ্ক্ষা কিছুটা হলেও পূরণ করতে চালু হচ্ছে ভিডিও কলের সুবিধা। এরই মধ্যে মুন্সীগঞ্জ জেলা কারাগারে পাইলট প্রকল্পের আওতায় এ কার্যক্রম শুরু হয়েছে। শিগগির দেশের সব কারাগারে এ সুবিধা চালু করা হবে বলে জানিয়েছে কারা অধিদপ্তর।

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন কারাবন্দিরা

নির্ধারিত নিয়ম মেনে একজন বন্দি সপ্তাহে একবার সর্বোচ্চ ১০ মিনিট ভিডিও কলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। এ সময় যোগাযোগের গোপনীয়তাও বজায় রাখা হবে।

কারা অধিদপ্তরের জেলার (লজিস্টিক অ্যান্ড মিডিয়া) মো. মাসুদ হাসান জুয়েল বলেন, সারা দেশে শিগগির কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন। এ ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখা হবে।

সংশোধন ও পুনর্বাসনে নানা উদ্যোগ

কারাবন্দিদের সংশোধন ও পুনর্বাসনের অংশ হিসেবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কারা অধিদপ্তর। দেশের বিভিন্ন কারাগারে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় শিক্ষা, কাউন্সেলিংসহ মানসিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি বন্দিদের উৎপাদনশীল কাজে প্রশিক্ষণ দিয়ে ভবিষ্যৎ জীবনের জন্য দক্ষ করে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে।

কারা অধিদপ্তর জানায়, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ সাবান উৎপাদন কার্যক্রম চালু রয়েছে। উৎপাদিত সাবান বন্দি এবং কারা কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহারের জন্য সরবরাহ করা হচ্ছে। ভবিষ্যতে বন্দিদের প্রশিক্ষণ ও উৎপাদনমুখী কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

স্বাস্থ্যসেবা ও নিরাপদ পানিতে গুরুত্ব

বন্দিদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে কারা সদর দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসা পরীক্ষার জন্য প্যাথলজি ল্যাব চালুর পরিকল্পনাও রয়েছে।

এ ছাড়া ৫৫ জন ডিপ্লোমা নার্সের সুপারিশ পাওয়া গেছে। তাদের পদায়ন হলে কারাগারগুলোর স্বাস্থ্যসেবা দেওয়ার সক্ষমতা আরও বাড়বে বলে জানিয়েছে কারা অধিদপ্তর।

নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ মিনারেল ড্রিংকিং ওয়াটার প্লান্ট স্থাপনের কাজ শেষ হয়েছে। এরই মধ্যে সেখান থেকে পানি সরবরাহও শুরু হয়েছে।

See also  ঈদে মিলাদুন্নবী আজ

আধুনিক হচ্ছে খাবার ও প্রশিক্ষণ ব্যবস্থা

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ জানান, বন্দিদের জন্য রুটি তৈরির প্রক্রিয়া আধুনিক ও সুশৃঙ্খল করতে চীন থেকে আমদানি করা রুটি মেকার স্থাপন করা হয়েছে। এর ফলে অল্প সময়ে বিপুলসংখ্যক বন্দির জন্য একই মানের স্বাস্থ্যসম্মত রুটি তৈরি করা সম্ভব হচ্ছে।

তিনি জানান, বিশেষ দিবসে বন্দিদের খাবার পরিবেশনের জন্য বিশেষ বরাদ্দ রয়েছে। খাবারের মান উন্নত করতে বিভিন্ন কারাগারে খাদ্য প্রস্তুত ও পরিবেশন ব্যবস্থার আধুনিকায়ন করা হচ্ছে।

এ ছাড়া বন্দিদের পোশাক, জুতা-স্যান্ডেল ও বেকারির কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। খেলাধুলার পাশাপাশি ধর্মীয় প্রশিক্ষণ এবং বিভিন্ন দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হচ্ছে।

কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণেও উদ্যোগ

কারা অধিদপ্তর জানিয়েছে, অবসরপ্রাপ্ত কারারক্ষীদের আজীবন রেশন দেওয়ার বিষয়টি সরকার নীতিগতভাবে অনুমোদন করেছে। এটি বাস্তবায়নের প্রক্রিয়া চলছে।

পাশাপাশি দায়িত্ব পালনে অসাধারণ অবদান রাখা কর্মকর্তা-কর্মচারীদের পদক, প্রশংসাপত্র ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ব্যবস্থাকে আরও কার্যকর করা হচ্ছে।

মাদক প্রতিরোধ ও সবুজায়ন

কারাগারে মাদক প্রবেশ এবং মাদকসংক্রান্ত কর্মকাণ্ড প্রতিরোধে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কারা সদর দপ্তরে ড্রাগ পরীক্ষার মেশিন সংগ্রহ করা হয়েছে।

কারাগারকে স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব করতে সবুজায়ন কর্মসূচিও নেওয়া হয়েছে। এরই মধ্যে সিলেট-১, কিশোরগঞ্জ-১ ও খুলনা নতুন কারাগারে প্রায় ১৮ হাজার গাছ রোপণ করা হয়েছে।

কারা অধিদপ্তর বলছে, যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি, আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর নিরাপত্তা, বন্দিদের সংশোধন ও পুনর্বাসন এবং কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি আধুনিক ও পেশাদার সংশোধনমূলক ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে।

এর মাধ্যমে কারাগারগুলোকে আরও নিরাপদ, মানবিক, স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছে কারা অধিদপ্তর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হতাহত সম্পর্কে তাৎক্ষণিক তথ্য নেই

নবম পে স্কেলের ভেটিং শেষ, আজই প্রজ্ঞাপন প্রকাশের সম্ভাবনা

রিয়াদে সতর্কবার্তার পর বিকট বিস্ফোরণের শব্দ, বিপদ কেটে যাওয়ার ঘোষণা

ছয় দফা এক দফায় রূপ নিলে পরিস্থিতি ভয়াবহ হবে: শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সরকারের বিকল্প নেই: মামুনুল হক

যাত্রাবাড়ী থানার সামনে পরপর ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ১

ঢাবিতে তোফাজ্জল হ*ত্যা: দুই বছরেও শুরু হয়নি বিচার, পলাতক ১৭ আসামি

ঠিকাদারি বিরোধে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবি- মামলা, ওসি বদলি

জ্বালানি সংকটে পাকিস্তানে সরকারি গাড়ির বরাদ্দ কমল, বিদেশ সফর-নৈশভোজে নিষেধাজ্ঞা

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

১০

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

১১

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

১২

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

১৩

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

১৪

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

১৫

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

১৬

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

১৭

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

১৮

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

১৯

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

২০