skynews
১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী- জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী- জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী- জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে যান প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীরা।

সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত মোনাজাতে অংশ নেন তারেক রহমান।

পরে সমাধি প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন তিনি। একই সঙ্গে জিয়া উদ্যানের ক্রিসেন্ট লেকে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।

নেতা-কর্মীদের ঢল, জিয়া উদ্যানে উৎসবের আমেজ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতা-কর্মীরা সেখানে জড়ো হন। তাদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

বিএনপিকে আরও শক্তিশালী করার প্রত্যয়

শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় নেতারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শকে সামনে রেখে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা হবে।

দেশ গঠন, বহুমাত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার সুসংহত করার লক্ষ্যে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

উপস্থিত ছিলেন যারা

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ বিএনপি ও সরকার পরিচালনার শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
See also  আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

১০

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

১১

নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

১২

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

১৩

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

১৪

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

১৫

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

১৬

আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

১৭

র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

১৮

ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য: দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

১৯

সাতকানিয়ায় যুবক হ*ত্যা: বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

২০