skynews
৫ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘বাংলাদেশ আর কখনো তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না’: প্রধানমন্ত্রী তারেক রহমান

‘বাংলাদেশ আর কখনো তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না’: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ আর কখনো তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি যুগান্তকারী মাইলফলক, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের সংগ্রামের গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে।

বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশক ধরে ফ্যাসিবাদী সরকারের শাসনামলে দেশের মানুষ গুম, খুন ও নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছে। তাঁর মতে, জুলাই গণঅভ্যুত্থান সেই দুঃসময় থেকে বেরিয়ে আসার একটি ঐতিহাসিক অধ্যায়।

‘বাংলাদেশ আর কখনো তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না’: প্রধানমন্ত্রী তারেক রহমান

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসিকতা ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরবে। একই সঙ্গে বিতাড়িত ফ্যাসিবাদের প্রকৃত চিত্রও এই জাদুঘরের মাধ্যমে নতুন প্রজন্ম জানতে পারবে।

তারেক রহমান আশা প্রকাশ করেন, জাদুঘরটি শুধু ২০২৪ সালের নৃশংস ঘটনাবলির স্মারক হিসেবেই সীমাবদ্ধ থাকবে না; বরং বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের সম্পর্কও তুলে ধরবে।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এসব ঘটনায় আইন অনুযায়ী পর্যায়ক্রমে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য বিচার নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান, গত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন বা গুম ও খুনের শিকার হয়েছেন, তাদের স্মরণে নিজ নিজ এলাকায় কোনো না কোনো প্রতিষ্ঠানের নামকরণ করা হবে।

আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সরকারি হাসপাতালে তাদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, রাশিয়াসহ বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। বর্তমানে ৫০ জন জুলাই যোদ্ধা বিদেশে চিকিৎসাধীন রয়েছেন।

এ ছাড়া, গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের মধ্যে ১৩ হাজারের বেশি ব্যক্তিকে শ্রেণিভিত্তিক মাসিক সম্মানী ভাতা সরাসরি তাদের নিজস্ব ব্যাংক হিসাবে প্রদান করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

Facebook Comments Box
See also  হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ মৃ*ত্যু, মোট প্রাণহা*নি ৮৮৫

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য: দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

সাতকানিয়ায় যুবক হ*ত্যা: বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিদ্যুৎ-জ্বালানি ও শেখ হাসিনাকে ঘিরে ভারতের ষড়যন্ত্র চলছে: রিজভী

১০

আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের

১১

মেট্রোরেলের বৈদ্যুতিক তারে কাপড়, ৩৯ মিনিট বন্ধ ছিল ট্রেন

১২

চট্টগ্রাম-কক্সবাজারে বিদেশিদের সাইবার অপরাধ, বাংলাদেশ কি নতুন ঘাঁটি?

১৩

স্থানীয় সরকার আইনে এককভাবে নির্বাচনের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট মহানগর বিএনপির

১৫

মৃ*ত্যু*দণ্ডের পাশাপাশি কাদেরসহ ৫ আসামির সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৬

সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা

১৭

ইউপি ভোট নিয়ে প্রতিমন্ত্রীর মন্তব্যে ইসির নো কমেন্টস, ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত হবে সিদ্ধান্ত

১৮

শহীদ দুই সেনাসদস্যের পরিবার পাবে বাড়ি, চাকরি ও মাসিক ভাতা

১৯

লালমাটিয়ায় সাবেক এমপি আজিজুল হক আটক, পরে গ্রেপ্তার

২০