দরজা ভেতর থেকে বন্ধ ছিল, ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার
বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার করা হয়েছে পত্রিকাটির বরিশাল ব্যুরো কার্যালয় থেকে। শুক্রবার সন্ধ্যায় কার্যালয়ের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-উল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক সাংবাদিক ফোন করে তাকে জানান, সমকাল কার্যালয়ের দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) সনেটের নেতৃত্বে পুলিশের একটি দল সন্ধ্যা পৌনে ৭টার দিকে সেখানে যায়।
ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ
এসআই সনেট দ্য ডেইলি স্টারকে বলেন, পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকেরা কার্যালয়ের দরজা ভাঙার চেষ্টা করছিলেন। পরে দরজা খোলার পর কার্যালয়ের ভেতরে ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় পুলক চ্যাটার্জির মরদেহ দেখা যায়।
বর্তমানে সমকাল বরিশাল ব্যুরোর দায়িত্বে থাকা সুমন চৌধুরী জানান, পুলক চ্যাটার্জির বয়স ৫৫ বছর। ২০২৩ সালের মে মাসে তাকে সমকাল থেকে বরখাস্ত করা হয়। এরপর থেকে তিনি প্রায়ই ওই কার্যালয়ে এসে সময় কাটাতেন।
দুপুরে ফোন করেছিলেন পুলক
সুমন চৌধুরী জানান, শুক্রবার দুপুর ২টা ৪৭ মিনিটের দিকে পুলক তাকে ফোন করে জানতে চান, তিনি কখন কার্যালয়ে আসবেন।
তিনি বলেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে কার্যালয়ে গিয়ে দেখেন, দরজা ভেতর থেকে বন্ধ। কয়েকবার ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে অন্য সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা সেখানে আসেন এবং দরজা খোলার চেষ্টা করেন। পরে পুলিশ এসে পুলকের মরদেহ উদ্ধার করে।
পকেটে মিলেছে চিরকুট
ওসি মামুন-উল ইসলাম বলেন, প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পুলক আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে। তার মৃত্যুর ঘটনা তদন্ত করছে পুলিশ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ দ্য ডেইলি স্টারকে জানান, পুলকের পকেট থেকে একটি চিরকুট পাওয়া গেছে। সেটি দেখে পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে পুলিশ।

দরজা ভেতর থেকে বন্ধ ছিল, ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার করা হয়েছে পত্রিকাটির বরিশাল ব্যুরো কার্যালয় থেকে। শুক্রবার সন্ধ্যায় কার্যালয়ের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-উল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক সাংবাদিক ফোন করে তাকে জানান, সমকাল কার্যালয়ের দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) সনেটের নেতৃত্বে পুলিশের একটি দল সন্ধ্যা পৌনে ৭টার দিকে সেখানে যায়। ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ এসআই সনেট দ্য ডেইলি স্টারকে বলেন, পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকেরা কার্যালয়ের দরজা ভাঙার চেষ্টা করছিলেন। পরে দরজা খোলার পর কার্যালয়ের ভেতরে ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় পুলক চ্যাটার্জির মরদেহ দেখা যায়। বর্তমানে সমকাল বরিশাল ব্যুরোর দায়িত্বে থাকা সুমন চৌধুরী জানান, পুলক চ্যাটার্জির বয়স ৫৫ বছর। ২০২৩ সালের মে মাসে তাকে সমকাল থেকে বরখাস্ত করা হয়। এরপর থেকে তিনি প্রায়ই ওই কার্যালয়ে এসে সময় কাটাতেন। দুপুরে ফোন করেছিলেন পুলক সুমন চৌধুরী জানান, শুক্রবার দুপুর ২টা ৪৭ মিনিটের দিকে পুলক তাকে ফোন করে জানতে চান, তিনি কখন কার্যালয়ে আসবেন। তিনি বলেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে কার্যালয়ে গিয়ে দেখেন, দরজা ভেতর থেকে বন্ধ। কয়েকবার ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে অন্য সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা সেখানে আসেন এবং দরজা খোলার চেষ্টা করেন। পরে পুলিশ এসে পুলকের মরদেহ উদ্ধার করে। পকেটে মিলেছে চিরকুট ওসি মামুন-উল ইসলাম বলেন, প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পুলক আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে। তার মৃত্যুর ঘটনা তদন্ত করছে পুলিশ। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ দ্য ডেইলি স্টারকে জানান, পুলকের পকেট থেকে একটি চিরকুট পাওয়া গেছে। সেটি দেখে পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে পুলিশ।