skynews
২৬ অক্টোবর ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ার প্রভাবশালী সাবেক কাউন্সিলর হিরু ও তার বাহিনী এবং একই এলাকার ভূমিদস্যুখ্যাত সজল কর্তৃক নির্মাণাধীন বাড়ি দখল চেষ্টা

বগুড়ার প্রভাবশালী সাবেক কাউন্সিলর হিরু ও তার বাহিনী এবং একই এলাকার ভূমিদস্যুখ্যাত সজল কর্তৃক নির্মাণাধীন বাড়ি দখল

উপস্থিত সাংবাদিকগণ,
আমি রোকসানা খানম, স্বামী মৃত হোসেন মাকসুদুল আলম (মুরাদ), সাং গোহাইল রোড, আকবর আলী খান চৌধুরীর বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে, খান্দার বগুড়া। আমি আমার স্বামী ও দেবরের পৈতৃক সূত্রে পাওয়া এবং আমার ছেলে মেয়ের নামে দলিল করা মালগ্রাম মৌজার ১২৭৬ নং দাগে সাড়ে ১৩ শতাংশ জমির মধ্যে ১৩ দশমিক ২১ শতাংশে ভবনের নকশা অনুমোদন করে ভবন নির্মাণ কাজ শুরু করি।

বগুড়ার প্রভাবশালী সাবেক কাউন্সিলর হিরু ও তার বাহিনী এবং একই এলাকার ভূমিদস্যুখ্যাত সজল কর্তৃক নির্মাণাধীন বাড়ি দখল

 এর আগে ওই জমিতে পুরাতন বাড়ি অর্থাৎ স্থাপনাটি বিক্রি করে দেই। আমাদের ওই ভবনের উপর চোখ পড়ে সাবেক বিএনপি নেতা, সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু ও ভূমিদস্যু খ্যাত জহুরুল ইসলাম খান সজলের। তারা বিভিন্ন ভাবে আমার নির্মাণকাজ বাধাগ্রস্ত করে চলেছে। বাড়ির স্থাপনাটি ভেঙ্গে নেয়ার সময় প্রথমে পাঠিয়ে দেয় বগুড়া শহর শাখা যুবদল নেতা সাদ্দামকে। সে দলবল নিয়ে এসে বলে আমরা ১৭ বছর লুকিয়ে ছিলাম, স্থাপনাটি আমাদেরকে দিতে হবে।

এ সময় আমি তাদেরকে বলি যারা আমার কাছে স্থাপনা কিনেছে তাদেরকে বলে দিচ্ছি তাদের ক্রয় করা সম পরিমাণ টাকা দিলেই দিয়ে দিবে। কিন্তু সে টাকা দিয়ে স্থাপনা কিনবে না। তাকে পুরো স্থাপনাটি ফ্রি’তে দিতে হবে। এ ছাড়াও সে দাবি করে ভবন নির্মাণের যাবতীয় ইট, বালু, রড তার কাছ থেকে নিতে হবে। প্রতিটি জিনিষের দাম আগে দিতে হবে পরে ইট, বালু, রডসহ নির্মাণ সামগ্রী পৌছে যাবে। এতে রাজি না হলে সে হুমকী দেয় বাড়ি কেমন করে নির্মাণ করেন আমি তা দেখে নিব।
সাংবাদিক বন্ধুগণ,
আপনারা সত্যের পক্ষে সব সময় কাজ করেন, আর অন্যায়ের বিরুদ্ধে আপনাদের কলম সোচ্চার হয়ে থাকে। পরে আমি যখন ভবন নির্মাণের জন্য মাটি খোঁড়া শুরু করি এমন সময় জহুরুল ইসলাম খান সজল এসে নির্মাণ কর্মীদের মাটি খোঁড়া বন্ধ করতে বলে । এর কারণ জানতে চাইলে সে বলে এই জমি আমরা ক্রয় করেছি। এরপর মেশিন ম্যানকে ফোনে কথা বলতে বলে। মেশিন ম্যান ফোন তার কানে ধরলে ওপাশ থেকে সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু পরিচয় দিয়ে বলে, ওই জমি আমার । তোমরা এখনি মেশিন নিয়ে চলে যাও । আর তা না হলে, যে তোমাদের কাজ করতে বলেছে তাকে তো খুন করবো পাশাপাশি তোমরাও নিস্তার পাবে না বলে হুমকী দেয়। এতে আমার নির্মাণ শ্রমিকরা ভয়ে কাজ বন্ধ করে দেয়।
সাংবাদিক বন্ধুগণ,
কোন ব্যক্তি যদি জমির প্রকৃত মালিক হবে তা’হলে তার কাগজপত্র নিয়ে এসে চ্যালেঞ্জ করবে। হিরুর কাছে জানতে চাই সে কিভাবে এই জমির মালিক হয়েছে। তখন সে বলে জমির এক ওয়ারিশ ১৯৮৪ সালে ব্যাংকে জমি বন্ধক রেখে টাকা নিয়েছিল। ব্যাংক থেকে আমি জমি ক্রয় করেছি। তবে কোন ব্যাংক থেকে জমি নিয়েছে তাও বলেনা। তার সেই কাগজ ও দলিল দেখতে চাইলে বলে আপনাকে দলিল দেখানো যাবে না। সে শুধু দূর থেকে কাগজ দেখিয়ে বলে, এটা জমির দলিল আর এটা খারিজের কাগজ। আমার ধারণা সে কোন ভূয়া কাগজপত্র তৈরি করে প্রতারণার আশ্রয় নিয়েছে।

See also  ডেঙ্গু ও ফুটপাত পুনর্দখল রোধে কঠোর অবস্থানে ডিএনসিসি

একই কায়দায় আরও দুই ভুক্তভোগির জমি ও দোকান এভাবে দখলের চেষ্টা চালায় দেলোয়ার হোসেন পশারী হিরু ও জহুরুল ইসলাম খান সজল । তার উদাহরণ বগুড়া শহরের সুত্রাপুরস্থ জলেশ্বরীতলা টাচ এন্ড টেক এর পাশে বাটা শো-রুমসহ ছয়তলা ভবন বিভিন্ন কায়দায় দখলের চেষ্টা চালায়। তারা ভূয়া কাগজপত্র দেখিয়ে ওই ভবনের মালিক সৈয়দা নুজাহাত সুলতানার ভবনের জমিও তারা বিক্রি করে। যা নিয়ে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। তাছাড়াও তিনি সজলের নামে ৫০ লাখ টাকার চাঁদাবাজির মামলা দায়ের করেছেন, যা আদালতে চলমান রয়েছে।
এ ছাড়াও খান্দারে দেলোয়ার হোসেন পশারী হিরু ও জহুরুল ইসলাম খান সজল তাদের সন্ত্রাসী সাদ্দামকে দিয়ে শবনম হাফছা নামে এক নারীর কাছে চাঁদা দাবি করে, চাঁদার টাকা না দেওয়ায় তারা তার ৩টি দোকান ঘরের মধ্যে একটি দোকান দখল করে নেয়। এ বিষয়ে আদালতে সজলের নামে ২৫ লাখ টাকার চাঁদাবাজির মামলা দায়ের করেন শবনম হাফছা, যা চলমান রয়েছে।
সত্যের সন্ধানী কলম সৈনিক বন্ধুগণ,

হিরু পশারী ও সজল এখানেই থেমে থাকেনি, সাবেক কাউন্সিলরের প্রভাব খাটিয়ে ভূয়া কোন ব্যক্তিকে বাদী সাজিয়ে আমার নামে পৌরসভা থেকে কাজ বন্ধের নোটিশ পাঠিয়েছে। তা একবার নয় দুইবার নয় ছয়বার কাজ বন্ধ করার নোটিশ প্রেরণ করেছে। নোটিশ অনুসারে পৌরসভায় গেলে দুই দফা বাদীর কোন দেখা না পেয়ে পৌরকর্তৃপক্ষ আমাকে মৌখিক ভাবে কাজ করতে বলে। এ ছাড়াও হিরু পৌরসভার উপর ভর করে পৌরসভার বাহিনীকে প্রেরণ করায় যারা এসে আমার কাজ বন্ধসহ মিস্ত্রীদের যন্ত্রপাতি জোরপূর্বক নিয়ে যায় এবং পৌরসভায় দেখা করতে বলে। এ বিষয়ে পৌরসভায় গিয়ে পিএনও কে জিজ্ঞাসা করলে তিনি জবাব দেন ১০/১২ জন এসে আমাকে হুমকী দিলে আমি বাধ্য হয়ে লোক পাঠিয়ে আপনার কাজ বন্ধ করেছি। পৌরসভায় আমি কোন ন্যায় বিচার না পেয়ে জেলা প্রশাসকের কাছে বিষয়টি বিস্তারিত বলি।

See also  ডকুমেন্টারি দেখে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয়নি-সারজিস আলম

তিনি সমস্ত বিষয় শোনার পর সে সময়ের পৌর প্রশাসক রাজিয়া সুলতাকে ফোন দিয়ে বিষয়টি তদন্ত করে দেখে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
পরবর্তীতে আমি পৌরসভার প্রশাসকের সাথে দেখা করে বিষয়টি খুলে বলি এবং ওই জমি নিয়ে আমাদের দায়ের করা আদালতে চলমান মামলার বিষয়টিও তাকে জানাই। তিনি যখন আমার থেকে সব বিষয় শুনছিলেন, আমাকে থামিয়ে দেয়ার জন্য এবং প্রশাসককে ভয় দেখানোর জন্য বার বার পিএনও হিরুর নাম উচ্চারণ করছিলেন। প্রশাসক তাকে থামিয়ে দিয়ে সমস্ত কথা শুনে পিএনও কে তদন্তের নির্দেশ দেন। তদন্তে আমার জমির কোন অনিয়ম না পেলে পৌর প্রশাসক আমাকে যথারীতি কাজ করার লিখিত অনুমতি দেন।

এদিকে জহুরুল ইসলাম খান সজলের দখলীয় পাশের জমিতে আমার জমি থাকায় সেই জমি যাতে তাকে ছেড়ে দিতে না হয় তার জন্য নতুন করে ফন্দি আঁটে। সে আমাকে ভূল বুঝিয়ে যাতে আমার নির্মাণ কাজ বাধাগ্রস্ত হয় এক প্রকার জোর পূর্বক একটি রেভিনিউ ষ্ট্যাম্পে আমাদের স্বাক্ষর নেয় এবং তাতে লিখে যে আমরা পাশাপাশি উভয়ে ২ ফুট করে জমি ছেড়ে বাড়ি নির্মাণ করলে কারো কোন আপত্তি থাকবে না। পশ্চিম পাশের জমির মালিক আবুল কাশেমও তাদের সাথে যোগ দেয়। যেহেতু তার বাড়ির মাঝেও আমার জমি রয়েছে। এখানে উল্লেখ্য আমাদের সাড়ে ১৩ শতাংশ জমির মধ্যে ১১ শতাংশ জমিতে আমি নির্মাণ কাজ করছি। আর বাঁকী আড়াই শতাংশ জমি আবুল কাশেম ও জহুরুল ইসলাম সজল দখল করে রেখেছে। তাদের ওই জমি যাতে ছেড়ে দিতে না হয় সেজন্যই তারা বিভিন্ন প্রকার ফন্দি আটতে শুরু করে।

এদিকে পৌরসভার লিখিত অনুমতির পর পুনরায় কাজ শুরু করলে গত ১৪ অক্টোবর দুপুরে জহুরুল ইসলাম খান সজল ও দেলোয়ার হোসেন পশারী হিরুর নির্দেশে আবুল কাশেম, মুক্তার, হিরুর বডিগার্ড, সাদ্দামসহ ১৫/১৬ জন ধারালো অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে এসে আমার বাড়ির কাজ বন্ধ করতে তারা আমাদের উপর হামলা চালায়। তারা আমার বাড়ির বাউন্ডারী ওয়াল ভাংচুর সহ আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকী দিতে থাকে। এক পর্যায়ে হিরু আমাকে লাথি মেরে মাটিতে ফেলে দেয় আর অন্যরা আমাকে মারপিট করতে থাকে। এ বিষয়ে বগুড়া সদর থানায় মামলা দিতে গেলে থানা মামলা না নিয়ে শুধু অভিযোগ নামা নিয়ে রেখেছে। ওই প্রভাবশালীদের ভয়ে থানার ওসি কোন প্রকার পদক্ষেপ নেয়নি। থানা কোন প্রকার কাজ না করায় আমি অসহায় হয়ে পড়েছি।
তার পরেও হিরু পৌরসভা থেকে আমাকে নোটিশ ইস্যু করিয়ে পৌরসভায় যেতে বাধ্য করে। গত ১৮ অক্টোবর পৌরসভায় গেলে তারা আমার উপর হামলা চালানোর জন্য পৌরসভার বাহিরে একদল লোক জড়ো করে রাখে। পৌরসভায় গিয়ে তাদের তৈরি করা দুই ফুট ছেড়ে দেয়ার ডিড তারা নিজেরাই বাতিল করে এবং আমি নাকি ২ ফুট ছেড়ে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছি এ নিয়ে হৈ হুল্লোর শুরু করে। তবে আমার মনে হচ্ছে, হিরু সজলরা সন্ত্রাসী দিয়ে যে কোন সময় আমাকে খুন করতে পারে। মৃত্যু তো সবারই হবে। আমার উত্তরসুরীদের আমি বলে যাচ্ছি, আমার যদি তেমন কিছু হয়, তবে আমার খুনের জন্য প্রথম আসামি দেলোয়ার হোসেন পশারী হিরু, দ্বিতীয় জহুরুল ইসলাম খান সজল, এরপর সাদ্দাম, কাশেম, মুক্তার দর্জি এরাই হবে।
সাংবাদিক বন্ধুগণ
আমি একজন বিধবা নারী, আমার প্রতি যে অত্যাচার জুলুম শুরু হয়েছে তার বিচার আমি দেশের প্রধানমন্ত্রীর কাছে চাই। তিনি যদি সদয় হোন তবেই আমি বগুড়ার এ দস্যুদের হাত থেকে রেহাই পেতে পারি। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে শ্লোগান সবার আগে বাংলাদেশ নিয়ে শপধ নিয়েছেন। তিনি যদি তার বগুড়া থেকে এইসব অত্যাচারীদের উচ্ছেদ করতে না পারেন। তবে হয়তো বগুড়ার দেখাদেখি সারা দেশেই অত্যাচারিতে ছেয়ে যাবে। আর নির্যাতিত হবে সাধারণ মানুষ। তার কাছে আমার আকুল আবেদন, তিনি যেন বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেন । তাছাড়া প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আজ তাদের রোষানলে পড়ে নিস্পেষিত হবে। প্রেস ক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন, রোকসানা খানম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বগুড়া ইউনিটের নৈশভোজ অনুষ্ঠিত

১

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে সহযোগিতার আশ্বাস ইরানের

২

আত্মসমর্পণকারী চরমপন্থিদের তথ্যের ভিত্তিতে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

৩

হত্যাচেষ্টা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

৪

ট্রাম্পকে হত্যার হুমকির বার্তা, যুক্তরাষ্ট্র-ইসরাইলবিরোধী বিলবোর্ডে ছেয়ে গেছে তেহরান

৫

গাজীপুরে শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, আড়াল করতে চায় কারা?

৬

পুরোনো বাণিজ্য মেলার মাঠের দাবিতে আগারগাঁওয়ে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

৭

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছাতকে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

৮

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৯

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর, আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন

১০

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, জানুয়ারির বেতনে কার্যকর

১১

সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ, নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

১২

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা কর্মসূচি

১৩

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে এসআইয়ের গুলিতে আত্মহত্যা

১৪

গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আহত গোবিন্দগঞ্জের তৌফিকের মৃত্যু

১৫

মোংলা বন্দরে নতুন দুই কনটেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

১৬

রাজধানীর কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নিহত ৪

১৭

ক্যাডেট এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত ২ হাজার

১৮

বরগুনায় ৪ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি; পালালেন জামাই

১৯

ধানমন্ডিতে ১৪ তলা ভবনের বাসায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

২০