
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত একটি সরকারি ডকুমেন্টারিতে গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা উপেক্ষা করা হয়েছে।

তার ভাষায়, ডকুমেন্টারিটি দেখলে মনে হতে পারে জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয়নি।
বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। যুগান্তরের পাঠকদের জন্য প্রকাশিত ওই পোস্টে সারজিস আলম বলেন, চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করেছে।
তিনি দাবি করেন, ওই ডকুমেন্টারিতে ৩ আগস্ট ঘোষিত জুলাইয়ের এক দফা কর্মসূচির কোনো উল্লেখ নেই। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামও সেখানে অনুপস্থিত।
সারজিস আলম আরও বলেন, ডকুমেন্টারিটি দেখে মনে হতে পারে জুলাইয়ের গণঅভ্যুত্থান নয়, বরং বিএনপির দলীয় অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। তার অভিযোগ, ইতিহাসকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার যে প্রবণতা আওয়ামী লীগের ছিল, বিএনপিও সেই ধারা অনুসরণ করছে।
ফেসবুক পোস্টে তিনি বিএনপির সমালোচনা করে বলেন, দলীয় সংকীর্ণতা ও রাজনৈতিক দেউলিয়াত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, শুধু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দুঃখ প্রকাশের মাধ্যমে এই দলীয়করণ ও ইতিহাস দখলের অভিযোগের কলঙ্ক মুছে ফেলা যাবে না।
মন্তব্য করুন