skynews
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় ৭৭৯ জন শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা দিলো বগুড়ায় ব্রিলিয়্যান্ট এসোসিয়েশন

বগুড়ায় ৭৭৯ জন শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা দিলো বগুড়ায় ব্রিলিয়্যান্ট এসোসিয়েশন
বগুড়ায় ৭৭৯ জন শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা দিলো বগুড়ায় ব্রিলিয়্যান্ট এসোসিয়েশন

শনিবার টিটু মিলনায়তনে বগুড়ায় ব্রিলিয়্যান্ট এসোসিয়েশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান প্রতিষ্ঠানের মহা পরিচালক সাদ্দাম হোসেন সাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ। সংস্থার পরিচালক আবু হোজায়ফার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গার্ডিয়ান পাবলিকেশনের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ আবু তাহের। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ব্রিলিয়্যান্ট এসোসিয়েশন বর্তমান ছাত্রসমাজের জন্য একটি আশীর্বাদ। তাদের এ কার্যক্রমে আমাদের সবার স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আাশা দরকার। শিক্ষার্থীদের শুধু মেধাবী হলেই চলবেনা, পাশাপাশি সৎ, দক্ষ ও আদর্শবান হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।

বগুড়ায় ৭৭৯ জন শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা দিলো বগুড়ায় ব্রিলিয়্যান্ট এসোসিয়েশন
বগুড়ায় ৭৭৯ জন শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা দিলো বগুড়ায় ব্রিলিয়্যান্ট এসোসিয়েশন

অনুষ্ঠানে প্রধান আলোচক বলেন, বর্তমান বিশ্বকে নেতৃত্ব দিতে হলে একাডেমিক অধ্যয়নের পাশাপাশি এক্সট্রা কিছু কোয়ালিটি অবশ্যই থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, ডা. মাসুদা করিম, ইন্ডিপেন্ডেন্ট জেনারেল হাসপাতাল এম ডি আনিসুর রহমান, স্টুডেন্ট ওয়েলফেয়ার বগুড়ার মহা-পরিচালক শফিকুল ইসলাম, দ্যা ব্রিলিয়ান্ট ফাউন্ডেশন বগুড়ার
মহা-পরিচালক শাহরিয়ার হাসান বিপ্লব। আরো উপস্থিত ছিলেন সাবেক মহাপরিচালক এ্যাড. নুরুল ইসলাম আকন্দ, অধ্যাপক আব্দুল হালিম, এ্যাড. সাইফুদ্দীন সাইফুল, সাংবাদিক আব্দুল ওয়াদুদ, মিজানুর রহমান, এনামুল হক রানা, জাকিরুল ইসলাম, রোকনুজ্জামান, জামিল মাহমুদ, সাইয়েদ কুতুব সাব্বির, সদস্য সচিব কামরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে ২০২৫ ইং সালে আয়োজিত বৃত্তি পরীক্ষায় মেধার ভিত্তিতে ৭৭৯ জন শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বগুড়র শহীদ টিটু মিলনায়তন মেধাবীদের মিলন মেলায় পরিণত হয়।

Facebook Comments Box
See also  প্রথমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, দেওয়া হলো গার্ড অব অনার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় ৪ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি; পালালেন জামাই

১

ধানমন্ডিতে ১৪ তলা ভবনের বাসায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

২

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাপান সফরের অভিজ্ঞতা তুলে ধরলেন তারেক রহমান

৩

সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিল পাচার: ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন

৪

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৯৫১ সামরিক অভিযান, ৩৩২ হুথি যোদ্ধা হতাহত হওয়ার দাবি

৫

গাজীপুরে নিরাপত্তা জোরদার, মাঠে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

৬

সৌদি আরবে ৩৮০ লিটার জমজমের পানি পাচারের চেষ্টা, জরিমানা ৩ হাজার ৮০০ রিয়াল

৭

বাংলাদেশ সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৮

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

৯

বহিরাগতদের আশ্রয় না দিতে বাড়ির মালিকদের সতর্ক করল কালিয়াকৈর প্রশাসন

১০

আজ জেলহত্যা দিবস: জাতীয় চার নেতার অবদান রাজনৈতিক প্রভাবমুক্তভাবে মূল্যায়নের দাবি

১১

মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছে এক দল, জুলাইয়ের চেতনা নিয়ে করছে আরেক দল: ধর্মমন্ত্রী

১২

গাজীপুরে শ্রমিক আন্দোলনে অগ্নিসংযোগ-ভাঙচুর, তিন মামলায় আসামি প্রায় ৪ হাজার

১৩

সুন্দরগঞ্জে মালবোঝাই ট্রাকের ধাক্কায় দুই পানশ্রমিক নিহত

১৪

নরুন্দি স্টেশনে পরিত্যক্ত লাইনে জামালপুর এক্সপ্রেস, চালকের সতর্কতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

১৫

এলপিজির দাম বাড়ল, ১২ কেজি সিলিন্ডারে অতিরিক্ত ২২৩ টাকা

১৬

বিভিন্ন মহলের শোক প্রকাশ বগুড়ার সিনিয়র সাংবাদিক কালামের ইন্তেকাল

১৭

বগুড়ায় চারমাথা থেকে কামাড়গাড়ী রেলঘুমটি পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণে অংশীজনদের মতবিনিময় সভা

১৮

ভারত থেকে আমদানি করা চালে ক্যানসার সৃষ্টিকারী আফলাটক্সিন, বিতরণ বন্ধ ১৩৫ টন

১৯

নারায়ণগঞ্জে লিংক রোড অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

২০