
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি চলাকালে পাল্টাপাল্টি কথোপকথনের একপর্যায়ে এজলাস ছেড়ে চলে যান প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পুরো আপিল বিভাগ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর এজলাসে একটি মামলার শুনানির সময় এ ঘটনা ঘটে।
শুনানি চলাকালে সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুব উদ্দিন খোকন মন্তব্য করেন, জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার পর আইনজীবীদের আয়-রোজগার কমে গেছে।
তার এমন মন্তব্যের পর প্রধান বিচারপতি পাল্টা প্রশ্ন করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি কথোপকথন শুরু হলে একপর্যায়ে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের অন্য বিচারপতিরা এজলাস ছেড়ে চলে যান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আপিল বিভাগে আর বিচারিক কার্যক্রম শুরু হয়নি।
মন্তব্য করুন