
পাবনা শহরে নাশকতা ও মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৪-১৫ জন নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে আব্দুল ওহাবের নাম জানা গেলেও অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পাবনা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ব্যক্তিরা শহরে নাশকতার পরিকল্পনা করেছিলেন। এর অংশ হিসেবে মাইক্রোবাসে করে এসে তাঁরা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডিবি পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাঁদের আটক করে বলে জানান তিনি।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাবনা সদর থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন