skynews
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নভেম্বর পর্যন্ত বাংলাদেশসহ কয়েক দেশে এলএনজি সরবরাহ স্থগিত রাখবে কাতার

নভেম্বর পর্যন্ত বাংলাদেশসহ কয়েক দেশে এলএনজি সরবরাহ স্থগিত রাখবে কাতার

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের কয়েকটি প্রতিষ্ঠানসহ ইতালির জ্বালানি কোম্পানি এডিসন এসপিএ-তে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ স্থগিতের মেয়াদ বাড়িয়েছে কাতার এনার্জি। বাংলাদেশ ও পাকিস্তানে নভেম্বর পর্যন্ত সরবরাহ বাতিলের বিষয়টি জানানো হয়েছে। আর এডিসন জানিয়েছে, তাদের এলএনজি সরবরাহ ডিসেম্বরের শুরু পর্যন্ত বন্ধ থাকতে পারে।

নভেম্বর পর্যন্ত বাংলাদেশসহ কয়েক দেশে এলএনজি সরবরাহ স্থগিত রাখবে কাতার

সোমবার ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে দীর্ঘস্থায়ী বাধার কারণে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে এলএনজি সরবরাহ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চলতি সপ্তাহে কাতার এনার্জি বাংলাদেশ ও পাকিস্তানের ক্রেতাদের সরবরাহ স্থগিতের মেয়াদ নভেম্বর পর্যন্ত বাড়ানোর কথা জানিয়েছে। ভারতের অন্তত একটি ক্রেতা প্রতিষ্ঠানকেও একই ধরনের নোটিশ দেওয়া হয়েছে।

ইতালির জ্বালানি কোম্পানি এডিসন এসপিএ-ও কাতার এনার্জির কাছ থেকে সরবরাহ বন্ধ থাকার বিষয়ে নোটিশ পেয়েছে। কোম্পানিটি জানিয়েছে, তাদের এলএনজি সরবরাহ ডিসেম্বরের শুরু পর্যন্ত স্থগিত থাকতে পারে। এর ফলে ইউরোপ ও এশিয়ার ক্রেতাদের বিকল্প উৎস থেকে এলএনজি সংগ্রহ, অন্য জ্বালানিতে নির্ভরতা বাড়ানো কিংবা গ্যাসের ব্যবহার কমানোর মতো পদক্ষেপ নিতে হচ্ছে।

হরমুজ প্রণালিতে স্বাভাবিক জাহাজ চলাচল ব্যাহত থাকায় কাতার থেকে এলএনজি পরিবহনও ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছে। কাতার এনার্জি এর আগে পরিস্থিতির কারণে ‘ফোর্স মেজর’ ঘোষণা করেছিল এবং পরবর্তী সময়ে পরিস্থিতির উন্নতি না হওয়ায় এর মেয়াদ ধাপে ধাপে বাড়িয়ে আসছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংকটের সমাধান না হওয়া পর্যন্ত বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও দামের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। সরবরাহ সংকটের কারণে এশিয়া ও ইউরোপের ক্রেতাদের মধ্যে সীমিত এলএনজি কার্গো নিয়ে প্রতিযোগিতা বাড়তে পারে, যার প্রভাব জ্বালানির দামের ওপরও পড়তে পারে।

Facebook Comments Box
See also  চূড়ান্ত পর্যায়ে নবম পে স্কেল, যেকোনো সময় আসতে পারে ঘোষণা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রথম পাতাল মেট্রোরেল এমআরটি লাইন-১-এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

১

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা পুনরায় যাচাইয়ের নির্দেশ ইসির, তথ্য দিতে হবে ৮ নভেম্বরের মধ্যে

২

হামের টিকা কেনায় অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

৩

খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪

ছুরিকাঘাতে গুরুতর আহত সাবেক এমপি মেজর আখতারের ছেলে, ঢাকায় পাঠানো হলো

৫

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের আগাম অনুমতি বাধ্যতামূলক, বায়রার নির্দেশনা

৬

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বগুড়া ইউনিটের নৈশভোজ অনুষ্ঠিত

৭

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে সহযোগিতার আশ্বাস ইরানের

৮

আত্মসমর্পণকারী চরমপন্থিদের তথ্যের ভিত্তিতে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

৯

হত্যাচেষ্টা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১০

ট্রাম্পকে হত্যার হুমকির বার্তা, যুক্তরাষ্ট্র-ইসরাইলবিরোধী বিলবোর্ডে ছেয়ে গেছে তেহরান

১১

গাজীপুরে শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, আড়াল করতে চায় কারা?

১২

পুরোনো বাণিজ্য মেলার মাঠের দাবিতে আগারগাঁওয়ে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

১৩

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছাতকে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১৪

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর, আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন

১৬

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, জানুয়ারির বেতনে কার্যকর

১৭

সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ, নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা কর্মসূচি

১৯

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে এসআইয়ের গুলিতে আত্মহত্যা

২০