skynews
১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্ষণ-নারী ও শিশু নির্যাতনমুক্ত সমাজ গড়তে কাজ করবে মহিলা দল: রিজভী

ধর্ষণ-নারী ও শিশু নির্যাতনমুক্ত সমাজ গড়তে কাজ করবে মহিলা দল: রিজভী

নারীর শিক্ষা ও অর্থনৈতিক স্বাবলম্বিতার ওপর জোর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের

সমাজ থেকে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ মুছে দিতে জাতীয়তাবাদী মহিলা দল কাজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

ধর্ষণ-নারী ও শিশু নির্যাতনমুক্ত সমাজ গড়তে কাজ করবে মহিলা দল: রিজভী

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালির আগে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

নারীর অধিকার নিশ্চিত করতে শিক্ষার ওপর জোর

রুহুল কবির রিজভী বলেন, নারীর অধিকার নিশ্চিত করতে হলে তাদের শিক্ষার আলোয় আলোকিত করার পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে। সামাজিক ও অর্থনৈতিকভাবে নারীদের এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জাতীয়তাবাদী মহিলা দল দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে। দলের নেত্রীরা কোনোভাবেই অযোগ্য নন; রাষ্ট্র পরিচালনায় তারাও সমানভাবে দক্ষ।

ফ্যামিলি কার্ড নারী ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দলের বিভিন্ন কর্মসূচি ও সরকারের উদ্যোগের বিষয়ে সাধারণ মানুষকে জানাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, নারীদের জন্য ফ্যামিলি কার্ড একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এটি নারী ক্ষমতায়নের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ হতে পারে।

রিজভী আরও বলেন, নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, এ ক্ষেত্রে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আপনারাই নেতৃত্বের অংশ

মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, সবাই সংসদ সদস্য বা মন্ত্রী হবেন না। তবে তাদের প্রতিনিধিরাই সংসদ সদস্য ও মন্ত্রী হচ্ছেন। তাই নারীদেরও দেশের নেতৃত্বের অংশ হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে।

তিনি বলেন, অতীতে জাতীয়তাবাদী মহিলা দল যেভাবে হাসিনার হৃদকম্পন তৈরি করেছিল, একইভাবে তারেক রহমানের জনবান্ধব ও নারীবান্ধব কর্মসূচি বাস্তবায়নেও সক্রিয়ভাবে কাজ করতে হবে।

নারী ও শিশু নির্যাতনমুক্ত সমাজ গঠন এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় মহিলা দলকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

Facebook Comments Box
See also  ছাত্রাবাসে বসেই মাদকের কারবার, অস্ত্র-গুলিসহ আটক ৩

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

১০

নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

১১

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

১২

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

১৩

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

১৪

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

১৫

আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

১৬

র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

১৭

ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য: দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

১৮

সাতকানিয়ায় যুবক হ*ত্যা: বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

১৯

চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান

২০