skynews
৬ সেপ্টেম্বর ২০২৬, ১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াত আমিরের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার ব্যাখ্যা

জামায়াত আমিরের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার ব্যাখ্যা

মীরসরাইয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের গাড়িবহরকে লক্ষ্য করে লাল কার্ড প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় লাল কার্ড প্রদর্শনকারী যুবককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

জামায়াত আমিরের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার ব্যাখ্যা

গত শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে ১১ দলীয় ঐক্যজোটের ঘোষিত লংমার্চে চট্টগ্রাম যাওয়ার পথে মীরসরাইয়ে আয়োজিত একটি পথসভায় এ ঘটনা ঘটে। মীরসরাই পৌর বিএনপির দাবি, এটি ছিল শান্তিপূর্ণ প্রতিবাদের অংশ।

লাল কার্ড প্রদর্শনকারী যুবকের নাম তৌহিদুল ইসলাম নিশান। তিনি মীরসরাই উপজেলা ছাত্রদলের ক্রীড়া কমিটির সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী মহাসড়কের পাশে আয়োজিত ওই পথসভায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়েছিল। এ সময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতাদের বহনকারী গাড়িবহর সভাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় এক যুবককে গাড়িবহরের দিকে লাল কার্ড প্রদর্শন করতে দেখা যায়।

ঘটনার কিছুক্ষণ পরই লাল কার্ড প্রদর্শনের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অনেকে নিশানের এমন কর্মকাণ্ডের প্রশংসা করেন। অন্যদিকে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে সমালোচনা দেখা দিয়েছে।

এ বিষয়ে মীরসরাই পৌর বিএনপির সদস্য সচিব কামরুল হাসান লিটন বলেন, ‘আমাদের সরকারের মাত্র ছয় মাস হয়েছে। কিছু সংকট পূর্বের সৃষ্টি করা, যা সামাল দিতে কিছুটা সময় দেওয়া উচিত। অথচ তারাও একসময় আমাদের অংশ ছিল। দেশে উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে এটি ছিল একটি শান্তিপূর্ণ প্রতিবাদ।’

ঘটনার বিষয়ে জানতে চাইলে তৌহিদুল ইসলাম নিশান বলেন, ‘অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং জনভোগান্তি ও দুর্ভোগের প্রতিবাদে লাল কার্ড প্রদর্শন করেছি। আমার এই লাল কার্ড প্রদর্শনে কোনো একটি গোষ্ঠীর গাত্রদাহ শুরু হয়ে গেছে। খেয়াল করলে দেখবেন, আমি শুধু লাল কার্ডই প্রদর্শন করেছি। এখানে কোনো গালি দিইনি, জুতো বা ঝাড়ু দেখাইনি, এমনকি কারও মা-বাবা, ভাই-বোন নিয়েও কোনো গালমন্দ করিনি। একটু বিচার-বিশ্লেষণ করলেই বিষয়টি বোধগম্য হবে।’

See also  বগুড়া জেলা বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক বৈঠক

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেলেও নিশানের দাবি, তার প্রতিবাদের উদ্দেশ্য ছিল অস্থিতিশীল পরিবেশ, জনভোগান্তি ও দুর্ভোগের বিরুদ্ধে অবস্থান জানানো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের দাম বাড়ানোয় জনজীবন কঠিন হবে: খেলাফত মজলিস

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, ব্যারেলপ্রতি ১০০ ডলারের আশপাশে

রাতের উত্তেজনার পর সকাল থেকে স্বাভাবিক রাজশাহী রেলস্টেশন

ন্যাম ভবনে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার

কুবিতে অপ্রতিমের প্রথম জানাজা, গন্ধমতিতে দ্বিতীয় জানাজা

হাসানুল হক ইনুর পূর্ণাঙ্গ রায় প্রকাশ, তিন অভিযোগে ১০ বছরের সাজা

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে আহত ২, স্প্লিন্টার বিদ্ধ

ময়মনসিংহে টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হতাহত সম্পর্কে তাৎক্ষণিক তথ্য নেই

১০

নবম পে স্কেলের ভেটিং শেষ, আজই প্রজ্ঞাপন প্রকাশের সম্ভাবনা

১১

রিয়াদে সতর্কবার্তার পর বিকট বিস্ফোরণের শব্দ, বিপদ কেটে যাওয়ার ঘোষণা

১২

ছয় দফা এক দফায় রূপ নিলে পরিস্থিতি ভয়াবহ হবে: শফিকুর রহমান

১৩

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সরকারের বিকল্প নেই: মামুনুল হক

১৪

যাত্রাবাড়ী থানার সামনে পরপর ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ১

১৫

ঢাবিতে তোফাজ্জল হ*ত্যা: দুই বছরেও শুরু হয়নি বিচার, পলাতক ১৭ আসামি

১৬

ঠিকাদারি বিরোধে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবি- মামলা, ওসি বদলি

১৭

জ্বালানি সংকটে পাকিস্তানে সরকারি গাড়ির বরাদ্দ কমল, বিদেশ সফর-নৈশভোজে নিষেধাজ্ঞা

১৮

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

১৯

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

২০