skynews
৩১ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ছয় মাস পেরিয়ে গেল, ই-টেন্ডার সহজ করতে আর কত সময় লাগবে?

ছয় মাস পেরিয়ে গেল, ই-টেন্ডার সহজ করতে আর কত সময় লাগবে?

শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকারি ই-টেন্ডার প্রক্রিয়া সহজ করার দাবি উঠেছে জাতীয় সংসদে। এ নিয়ে প্রশ্ন তুলেছেন সরকারদলীয় সংসদ সদস্য মো. মোশারফ হোসেন। তাঁর প্রশ্ন-অন্তর্বর্তী সরকার যদি একদিন বা সাত দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে পারে, তাহলে বর্তমান সরকারের ছয় মাস পার হওয়ার পরও একই কাজ করতে আর কত সময় লাগবে?

ছয় মাস পেরিয়ে গেল, ই-টেন্ডার সহজ করতে আর কত সময় লাগবে?

রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনে ৭১ বিধিতে দেওয়া মনোযোগ আকর্ষণ নোটিশের ওপর আলোচনায় বিষয়টি উত্থাপন করেন মোশারফ হোসেন। শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ই-টেন্ডার প্রক্রিয়া সহজীকরণের দাবি জানান তিনি।

জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান বলেন, জনগণের স্বার্থে বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তবে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করে প্রয়োজনীয় প্রক্রিয়ার মধ্য দিয়েই সিদ্ধান্ত নিতে হবে।

মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে গ্রামীণ রাস্তাঘাট নির্মাণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন সংস্থা, জেলা-উপজেলা এবং অন্যান্য ক্রয়কারী কার্যালয়ে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট-২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলস-২০২৫ অনুযায়ী সরকারি ক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ই-টেন্ডার প্রক্রিয়া সহজ করার বিষয়ে আবদুল মঈন খান বলেন, আমাদের মন্ত্রণালয় সে বিষয়ে সম্পূর্ণ সজাগ এবং জনগণের স্বার্থে আমরা এই বিষয়টি বিবেচনায় রেখেছি। যথাসময়ে প্রয়োজনে সেটা আমরা অনুমোদন করব।

তিনি জানান, সরকারি ক্রয়কার্যে মূলত সীমিত দরপত্র পদ্ধতি (এলটিএম) এবং উন্মুক্ত দরপত্র পদ্ধতি (ওটিএম) অনুসরণ করা হয়। এলটিএমের মাধ্যমে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত প্রাক্কলিত মূল্যের কাজ করা যায়। অন্যদিকে যেকোনো পরিমাণ মূল্যের কাজের ক্ষেত্রে ওটিএম প্রযোজ্য।

এরপর সম্পূরক প্রশ্নে মোশারফ হোসেন বলেন, গত ১৭ থেকে ২০ বছরে দেশে বিপুলসংখ্যক শিক্ষিত যুবক বেকার হয়ে পড়েছেন। তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে টেন্ডার প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ বাড়ানো প্রয়োজন।

See also  সদ্য বাবা হয়েছিলেন পিয়াস, কয়েকদিনের ব্যবধানে প্রাণ গেল সেনা দুর্ঘটনায়

তিনি অভিযোগ করেন, বিগত সরকার টেন্ডার প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ দেয়নি। তাঁর মতে, প্রক্রিয়াটি সহজ করা হলে শিক্ষিত বেকার যুবকসহ দেশের সাধারণ মানুষ এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এমনকি যাদের চাকরির বয়সসীমা পেরিয়ে গেছে, তারাও এভাবে কাজের সুযোগ পেতে পারেন।

মোশারফ হোসেন বলেন, ইন্টেরিম গভর্নমেন্ট এক দিন বা সাত দিনে পারে, অথচ আমাদের সরকারের ছয় মাস অতিবাহিত হচ্ছে। সেই কাজ করতে আর কত দিন লাগবে?

এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্থানীয় সরকারমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘মাননীয় মন্ত্রী, ছয় মাস চলে গেল, আর কয় মাস লাগবে?’

এর জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকার যেভাবে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে পেরেছিল, বর্তমান সরকারের সেই সুযোগ নেই। কারণ বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। গণতান্ত্রিক ব্যবস্থায় আইন-কানুন ও নির্ধারিত নিয়ম মেনেই সরকারকে কাজ করতে হয়।

তবে মোশারফ হোসেনের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে আইনমন্ত্রী বলেন, আপনি যে কথাগুলো বলেছেন অত্যন্ত যুক্তিসংগত।

তিনি জানান, সরকারি ক্রয়ব্যবস্থার আইন ও বিধি যুগোপযোগী করার পাশাপাশি এ ব্যবস্থায় থাকা সিন্ডিকেট ভাঙার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে মন্ত্রিসভার একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। কয়েক দফা বৈঠকের পর একটি খসড়াও চূড়ান্ত করা হয়েছে।

আইনমন্ত্রী বলেন, অচিরেই ওই খসড়া সংসদের সামনে উপস্থাপন করা হবে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই সরকারি ক্রয়ব্যবস্থায় থাকা সিন্ডিকেটের ‘ব্যারিকেড’ ভাঙার ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

১০

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

১১

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

১২

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

১৩

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

১৪

আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

১৫

র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

১৬

ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য: দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

১৭

সাতকানিয়ায় যুবক হ*ত্যা: বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

১৮

চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান

১৯

বিদ্যুৎ-জ্বালানি ও শেখ হাসিনাকে ঘিরে ভারতের ষড়যন্ত্র চলছে: রিজভী

২০