skynews
১৯ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের ৬ বিলিয়ন ডলারের তেল রপ্তানি, পরে আবার নিষেধাজ্ঞা জোরদার

ইরানের ৬ বিলিয়ন ডলারের তেল রপ্তানি
ইরানের ৬ বিলিয়ন ডলারের তেল রপ্তানি

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বল্পমেয়াদি একটি সাময়িক চুক্তির সুযোগে ইরান প্রায় ৭ কোটি ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে, যার আনুমানিক বাজারমূল্য ৫ থেকে ৬ বিলিয়ন মার্কিন ডলার। পরমাণু অস্ত্রবিরোধী বেসরকারি সংস্থা ‘ইউনাইটেড এগেইনস্ট নিউক্লিয়ার ইরান’-এর তথ্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে)।

ইরানের ৬ বিলিয়ন ডলারের তেল রপ্তানি
ইরানের ৬ বিলিয়ন ডলারের তেল রপ্তানি

প্রতিবেদন অনুযায়ী, গত জুন মাসের মাঝামাঝি থেকে জুলাই মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ইরানের প্রায় ২০টি তেলবাহী ট্যাঙ্কার এশিয়ার বিভিন্ন দেশের উদ্দেশ্যে যাত্রা করে। মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল হওয়ায় ইরান এই সময়ে উল্লেখযোগ্য পরিমাণ তেল আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ পায়।

এর আগে, ২২ জুন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) একটি সাধারণ লাইসেন্স জারি করে। ওই লাইসেন্সের আওতায় ইরানি তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যের উৎপাদন, সরবরাহ এবং বিক্রির ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করা হয়েছিল।

তবে সেই সুবিধা দীর্ঘস্থায়ী হয়নি। গত ৭ জুলাই মার্কিন ট্রেজারি বিভাগ ওই সাধারণ লাইসেন্স বাতিল করে এবং ইরানের তেল খাতের ওপর পুনরায় কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করে। যদিও পূর্বঘোষণা অনুযায়ী এই শিথিলতা ২১ আগস্ট পর্যন্ত বহাল থাকার কথা ছিল, নতুন সিদ্ধান্তে তেল খাতে সব ধরনের নতুন লেনদেন ও কার্যক্রম আবারও নিষিদ্ধ করা হয়।

Facebook Comments Box
See also  চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের অস্তিত্ব বরদাস্ত করা হবে না- জামায়াত আমির

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

১০

নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

১১

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

১২

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

১৩

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

১৪

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

১৫

আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

১৬

র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

১৭

ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য: দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

১৮

সাতকানিয়ায় যুবক হ*ত্যা: বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

১৯

চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান

২০