
ইউনিয়ন পরিষদসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে আগামীকাল সোমবার। এ বিষয়ে আলোচনার জন্য বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১১ অক্টোবর) নির্বাচন কমিশনের উপসচিব মো. শাহ্ আলম সংবাদমাধ্যমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় কমিশনের ১৩তম সভা অনুষ্ঠিত হবে। এতে নির্বাচন কমিশনারদের পাশাপাশি ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভার আলোচ্যসূচিতে স্থানীয় সরকার পরিষদগুলোর নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। বিশেষ করে সারা দেশে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা এবং নির্বাচনের সময়সূচি নির্ধারণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া সভায় জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর খসড়া প্রস্তাব অনুমোদন এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হতে পারে।
মন্তব্য করুন