
জনপ্রিয় লোকসংগীতশিল্পী মুজিব পরদেশী চেক ডিজঅনার মামলায় গ্রেফতার হয়ে কারাগারে গেছেন। রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশ সোমবার (৩ আগস্ট) তাকে গ্রেফতার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১০ লাখ টাকার একটি চেক ডিজঅনারের অভিযোগে ইদ্রিস আলী বিশ্বাস ২০২২ সালে মাগুরার আদালতে মুজিব পরদেশীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার শুনানি শেষে ২০২৩ সালের ১৫ মার্চ মাগুরার দ্বিতীয় যুগ্ম দায়রা জজ মুহাম্মদ আনোয়ার ছাদাত রায় ঘোষণা করেন। রায়ে মুজিব পরদেশীকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
রায়ের পর থেকে তিনি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতেই সোমবার রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য, মুজিব পরদেশীর প্রকৃত নাম মুজিবুর রহমান মোল্লা। আশির দশকে বাংলা লোকসংগীতে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর কণ্ঠে গাওয়া ‘আমি বন্দি কারাগারে’, ‘সাদা দিলে কাদা’, ‘কলমে নাই কালি’, ‘আমি কেমন করে পত্র লিখি’ এবং **‘মন তোরে পারলাম না বুঝাইতে’**সহ অসংখ্য গান আজও শ্রোতাদের কাছে সমানভাবে সমাদৃত।
মন্তব্য করুন