skynews
১০ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শুরু দুর্গাপূজার ক্ষণগণনা

আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শুরু দুর্গাপূজার ক্ষণগণনা

বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আগমনী বার্তা নিয়ে আজ শনিবার পালিত হচ্ছে মহালয়া। এদিন থেকেই শুরু হয়েছে দেবীপক্ষের, আর এর মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক ক্ষণগণনা শুরু হলো।

আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শুরু দুর্গাপূজার ক্ষণগণনা

মহালয়ার ভোরে চণ্ডীপাঠের মাধ্যমে মর্ত্যলোকে দেবী দুর্গাকে আহ্বান জানান ভক্তরা। পিতৃপক্ষের অবসানের মধ্য দিয়ে শুরু হয় দেবীপক্ষ। হিন্দু শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়ার তিথিতেই দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব গ্রহণ করেন এবং মর্ত্যে তার আগমনের সূচনা হয়।

আগামী ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। তবে মহালয়া থেকেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে।

মহালয়া উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, উত্তরা সার্বজনীন মন্দিরসহ বিভিন্ন মন্দিরে ভোরে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের উদ্যোগে দুর্গাপূজার মহালয়া উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

অনুষ্ঠানে মাহদী আমিন বলেন, হিন্দু-মুসলিমসহ সব মানুষের পরিচয় বাংলাদেশি। দেশের প্রত্যেক নাগরিক সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিয়ে বসবাস করবেন—এটাই বর্তমান সরকারের পরিকল্পনা।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে কেউ বৈষম্যের শিকার হবেন না। সবাই মর্যাদা নিয়ে বাঁচবেন এবং সমান অধিকার ভোগ করবেন। বৈষম্যের পরিবর্তে প্রতিষ্ঠিত হবে সাম্য। বাংলাদেশের মূল শক্তি জনগণ উল্লেখ করে তিনি বলেন, জনগণের নির্বাচিত সরকারের প্রধান লক্ষ্য জনকল্যাণ নিশ্চিত করা।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীও বক্তব্য দেন। তিনি দেবী দুর্গার কাছে প্রার্থনা জানিয়ে বলেন, পুরো পৃথিবী যেন ভালো থাকে এবং বিশ্বজুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।

দীনেশ ত্রিবেদী আরও বলেন, মানুষের মধ্যে থাকা অসুরসুলভ প্রবৃত্তির বিনাশ হওয়া প্রয়োজন। চিন্তা-ভাবনার মধ্যেও অসুরের উপস্থিতি থাকতে পারে উল্লেখ করে তিনি পূর্বপুরুষদের স্মরণ এবং বিশ্বশান্তির জন্য প্রার্থনার কথা তুলে ধরেন।

Facebook Comments Box
See also  রংপুর নগরের মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে শ্বা*স*রোধে হ*ত্যা করা হয়েছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে হত্যার হুমকির বার্তা, যুক্তরাষ্ট্র-ইসরাইলবিরোধী বিলবোর্ডে ছেয়ে গেছে তেহরান

১

গাজীপুরে শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, আড়াল করতে চায় কারা?

২

পুরোনো বাণিজ্য মেলার মাঠের দাবিতে আগারগাঁওয়ে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

৩

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছাতকে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

৪

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৫

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর, আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন

৬

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, জানুয়ারির বেতনে কার্যকর

৭

সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ, নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা কর্মসূচি

৯

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে এসআইয়ের গুলিতে আত্মহত্যা

১০

গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আহত গোবিন্দগঞ্জের তৌফিকের মৃত্যু

১১

মোংলা বন্দরে নতুন দুই কনটেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

১২

রাজধানীর কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নিহত ৪

১৩

ক্যাডেট এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত ২ হাজার

১৪

বরগুনায় ৪ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি; পালালেন জামাই

১৫

ধানমন্ডিতে ১৪ তলা ভবনের বাসায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

১৬

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাপান সফরের অভিজ্ঞতা তুলে ধরলেন তারেক রহমান

১৭

সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিল পাচার: ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন

১৮

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৯৫১ সামরিক অভিযান, ৩৩২ হুথি যোদ্ধা হতাহত হওয়ার দাবি

১৯

গাজীপুরে নিরাপত্তা জোরদার, মাঠে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

২০