
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃ*ত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃ*ত্যু হয়নি। শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৬০ জনের মৃ*ত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মা*রা গেছে ৮৬১ জন এবং নিশ্চিত হামে মৃ*ত্যু হয়েছে ৯৯ জনের।
হামের উপসর্গ নিয়ে মৃ*ত্যুর হিসাবে সবচেয়ে বেশি মৃ*ত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত ৩৮৫ জনের মৃ*ত্যু হয়েছে।
এ ছাড়া সিলেট বিভাগে ১৪৮ জন, রাজশাহী বিভাগে ৯২ জন, ময়মনসিংহে ৭৪ জন, চট্টগ্রামে ৬৪ জন, বরিশালে ৫১ জন, খুলনায় ৩৩ জন এবং রংপুর বিভাগে ১৪ জন হামের উপসর্গ নিয়ে মা*রা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ১০০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ১ লাখ ৫৪ হাজার ৭৯২ জনের।
অন্যদিকে, একই ২৪ ঘণ্টায় নতুন করে ৭০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৭৯৬ জনের হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে হামের উপসর্গে মৃ*ত্যুর সংখ্যা নিশ্চিত হামজনিত মৃ*ত্যুর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
মন্তব্য করুন