
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ।
তিনি জানান, প্রতারণার একটি মামলায় বিদিশা সিদ্দিকের দুই বছরের সাজা হয়েছিল। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি ছিল।
মঙ্গলবার রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় অবস্থানকালে তাকে গ্রেফতার করা হয় বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।
মন্তব্য করুন