
সরকারি চাকরিপ্রার্থীদের পরীক্ষা ও প্রশাসনিক সেবা কার্যক্রম আরও সহজ করতে রংপুরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয়ের আঞ্চলিক কেন্দ্র চালু করা হয়েছে। শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে নতুন এই কেন্দ্রের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রটির উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। উদ্বোধন শেষে তিনি আঞ্চলিক কেন্দ্র প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
রংপুরে পিএসসির আঞ্চলিক কেন্দ্র চালু হওয়ায় স্থানীয়সহ আশপাশের এলাকার সরকারি চাকরিপ্রার্থীদের পরীক্ষা ও বিভিন্ন প্রশাসনিক সেবা গ্রহণের সুযোগ আরও সহজ হবে। এতে পরীক্ষার্থীদের দূর-দূরান্তে গিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার ভোগান্তিও অনেকটা কমবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে পিএসসির সদস্য অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ, পিএসসি সচিবালয়ের সচিব ফজলুর রহমান, প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া আজ রোববার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করবেন।
মন্তব্য করুন