skynews
৮ সেপ্টেম্বর ২০২৬, ২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁধনের ওপর হামলাই প্রমাণ করে আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়: তথ্য উপদেষ্টা

বাঁধনের ওপর হামলাই প্রমাণ করে আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়: তথ্য উপদেষ্টা

জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনাকে আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রের প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, এই হামলা আরও একবার প্রমাণ করেছে যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। একই সঙ্গে বাঁধন সঠিক পথেই ছিলেন বলেও মন্তব্য করেন তিনি।

বাঁধনের ওপর হামলাই প্রমাণ করে আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়: তথ্য উপদেষ্টা

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

বাঁধনের ওপর হামলার প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, এই ঘটনায় তা আবার প্রমাণিত।

তিনি বলেন, আওয়ামী লীগ কী এবং কারা এর সঙ্গে যুক্ত-আজমেরী হক বাঁধনের ওপর হামলাকারীরা সেই বিষয়টি আবারও সামনে এনেছে। তার ভাষায়, আওয়ামী লীগকে তিনি রাজনৈতিক দল হিসেবে মনে করেন না; বরং এটি একটি ‘মাফিয়া গ্যাং’।

আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরতে দেওয়া উচিত কি না, এ নিয়ে কেউ কেউ আলোচনা করার চেষ্টা করছেন উল্লেখ করে তিনি বলেন, দলটি অতীতে যা করেছে, তার পরও যদি তাদের ন্যূনতম দুঃখবোধ থাকত এবং রাজনীতিতে ফেরার ইচ্ছা থাকত, তাহলে এ ধরনের সহিংসতার ঘটনা ঘটত না।

বাঁধনের ওপর হামলার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া সরকার শুরু করেছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ঘটনাটি কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের হামলার শিকার হওয়াটাই প্রমাণ করে যে আজমেরী হক বাঁধন সঠিক পথেই ছিলেন।

এদিকে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার আপিল করার সুযোগ নেই এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে।

ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারত শেখ হাসিনার মুখ বন্ধ রাখলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন হতো।

বোয়িং কেনা প্রসঙ্গে

নতুন করে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, এ সিদ্ধান্তের ফলে দেশের অর্থনীতিতে তাৎক্ষণিক কোনো চাপ পড়বে না। প্রয়োজন হলে এয়ারবাসও কেনা হবে বলে জানান তিনি।

See also  সান্তাহারে জুয়েলার্সে হামলা-ভাঙচুর, ব্যবসায়ীকে ছুরিকাঘাতের অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

চীনের সঙ্গে এলএনজি চুক্তি

চীনের সঙ্গে সমুদ্রে ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের বিষয়ে চুক্তি হয়েছে বলেও জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। তিনি বলেন, আগামী দেড় বছরের মধ্যে ওই টার্মিনালের কার্যক্রম শুরু হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে স্কেলের ভেটিং শেষ, আজই প্রজ্ঞাপন প্রকাশের সম্ভাবনা

রিয়াদে সতর্কবার্তার পর বিকট বিস্ফোরণের শব্দ, বিপদ কেটে যাওয়ার ঘোষণা

ছয় দফা এক দফায় রূপ নিলে পরিস্থিতি ভয়াবহ হবে: শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সরকারের বিকল্প নেই: মামুনুল হক

যাত্রাবাড়ী থানার সামনে পরপর ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ১

ঢাবিতে তোফাজ্জল হ*ত্যা: দুই বছরেও শুরু হয়নি বিচার, পলাতক ১৭ আসামি

ঠিকাদারি বিরোধে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবি- মামলা, ওসি বদলি

জ্বালানি সংকটে পাকিস্তানে সরকারি গাড়ির বরাদ্দ কমল, বিদেশ সফর-নৈশভোজে নিষেধাজ্ঞা

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

১০

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

১১

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

১২

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

১৩

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

১৪

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

১৫

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

১৬

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

১৭

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

১৮

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

১৯

নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

২০