skynews
৩০ অগাস্ট ২০২৬, ৬:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ

ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে সরকার জারি করেছে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জারি করা এ নীতিমালার মাধ্যমে পরীক্ষামূলকভাবে চালু থাকা ফ্যামিলি কার্ড কর্মসূচিকে সারাদেশে বড় পরিসরে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক কাঠামো নির্ধারণ করা হয়েছে।

ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ

নীতিমালা অনুযায়ী, ফ্যামিলি কার্ডের সুবিধা পাওয়ার ক্ষেত্রে ৮ ধরনের ব্যক্তি বা পরিবারকে যোগ্য হিসেবে বিবেচনা করা হবে না। এ কর্মসূচির আওতায় দেশের প্রায় ২ কোটি নারী পরিবারপ্রধানকে সরাসরি জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে মাসিক নগদ সহায়তা দেওয়ার লক্ষ্য রয়েছে।

নীতিমালায় বলা হয়েছে, লক্ষ্যভুক্ত দরিদ্র ও নিম্ন-আয়ের পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জীবনধারণের অন্যান্য মৌলিক চাহিদা পূরণে প্রয়োজনীয় সহায়তা দেওয়াই ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রধান উদ্দেশ্য।

এতে আরও উল্লেখ করা হয়েছে, সরকারের ঘোষিত নির্বাচনী ইশতেহার ২০২৬-এ বৈষম্যহীন ও মানবিক ‘সামাজিক কল্যাণ রাষ্ট্র’ প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়েছে। সেই দর্শনের ভিত্তি হলো-ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।

এই ধারণাকে সামনে রেখে দেশের প্রান্তিক, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোকে একটি সমন্বিত ডিজিটাল নিরাপত্তা কাঠামোর আওতায় আনতে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওয়ান-আইডি হবে মূল ভিত্তি

নীতিমালা অনুযায়ী, বাংলাদেশের প্রতিটি পরিবারকে একটি একক ও ডিজিটাল পরিচয়ের আওতায় আনার জন্য ওয়ান-আইডি ব্যবস্থাকে ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল ভিত্তি হিসেবে রাখা হয়েছে।

এটি শুধু একটি পরিচিতি নম্বর হিসেবে ব্যবহৃত হবে না; বরং রাষ্ট্রীয় তথ্য ব্যবস্থাপনায় সমন্বিত ও সুসংহত ডেটা গভর্ন্যান্স কাঠামো হিসেবে কাজ করবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে জাতীয় স্বার্থে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এ তথ্য ব্যবহারের সুযোগ পাবে।

যাদের জন্য প্রযোজ্য হবে না ফ্যামিলি কার্ড

নীতিমালায় ফ্যামিলি কার্ডের নগদ সহায়তা পাওয়ার ক্ষেত্রে একটি ‘নেগেটিভ লিস্ট’ বা বহির্ভূত তালিকা রাখা হয়েছে। অর্থাৎ নির্ধারিত বৈশিষ্ট্যগুলোর কোনো একটি থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি বা পরিবার এ কর্মসূচির সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে না।

See also  আজ থেকে সবার জন্য খুলছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

১. সরকার নির্ধারিত পিএমটি স্কোরের ঊর্ধ্বসীমার বেশি স্কোর পাওয়া পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে না।

২. পরিবারের মনোনীত নারী প্রধান সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নিয়মিত বেতন-ভাতায় কর্মরত থাকলে তিনি ফ্যামিলি কার্ডের সুবিধার বাইরে থাকবেন। একইভাবে, এমপিওভুক্ত শিক্ষক বা কর্মচারী হলেও ফ্যামিলি কার্ড পাওয়া যাবে না।

নীতিমালায় মোট ৮ ধরনের ব্যক্তি বা পরিবারকে ফ্যামিলি কার্ডের সুবিধার বাইরে রাখার শর্ত নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হতাহত সম্পর্কে তাৎক্ষণিক তথ্য নেই

নবম পে স্কেলের ভেটিং শেষ, আজই প্রজ্ঞাপন প্রকাশের সম্ভাবনা

রিয়াদে সতর্কবার্তার পর বিকট বিস্ফোরণের শব্দ, বিপদ কেটে যাওয়ার ঘোষণা

ছয় দফা এক দফায় রূপ নিলে পরিস্থিতি ভয়াবহ হবে: শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সরকারের বিকল্প নেই: মামুনুল হক

যাত্রাবাড়ী থানার সামনে পরপর ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ১

ঢাবিতে তোফাজ্জল হ*ত্যা: দুই বছরেও শুরু হয়নি বিচার, পলাতক ১৭ আসামি

ঠিকাদারি বিরোধে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবি- মামলা, ওসি বদলি

জ্বালানি সংকটে পাকিস্তানে সরকারি গাড়ির বরাদ্দ কমল, বিদেশ সফর-নৈশভোজে নিষেধাজ্ঞা

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

১০

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

১১

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

১২

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

১৩

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

১৪

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

১৫

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

১৬

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

১৭

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

১৮

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

১৯

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

২০