
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস সার্ভিস বা ‘পিংক বাস’-এর জন্য নারী বাসচালক নিয়োগ দেওয়া হবে। এ জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি। সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

নিয়োগে নির্বাচিত প্রার্থীরা ভবিষ্যতে বিআরটিসির স্থায়ী বাসচালক পদে নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে অগ্রাধিকার পাওয়ার সুযোগ পাবেন।
প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এগুলো হলো—
প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। এর মধ্যে রয়েছে—
নারী বাসচালক নিয়োগের প্রাথমিক নির্বাচনী পরীক্ষা আগামী ৩০ ও ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুর।
সম্প্রতি বিআরটিসির অধীনে মহিলা বাস সার্ভিস বা পিংক বাস চালু হয়েছে। এবার এই সার্ভিসের জন্য নারী চালক নিয়োগের মাধ্যমে গণপরিবহনে নারীদের অংশগ্রহণ আরও বাড়ানোর সুযোগ তৈরি হচ্ছে।
মন্তব্য করুন